Saturday, April 11, 2026

সেনাবাহিনীতে মেয়েরা যোগ দিলে ছেলেরা নার্স হওয়ায় আপত্তি কেন? প্রশ্ন দিল্লি আদালতের

Date:

Share post:

ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে এগিয়ে আসছে মেয়েরাও। সিয়াচেনে গিয়ে দক্ষতা দেখাচ্ছেও তারা। তাহলে ছেলেদের নার্স হওয়ায় আপত্তি কোথায়? লিঙ্গসাম্য নিয়ে একটি মামলার শুনানিতে এমনই প্রশ্ন তুলল দিল্লি হাই কোর্ট। কেন নির্দিষ্ট কোনও পেশা থেকে একটি বিশেষ লিঙ্গের মানুষকে সরিয়ে রাখা হবে, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত।

আরও পড়ুনঃ সুপ্রিম নির্দেশ: NDA-র পরীক্ষা দিতে পারবেন মেয়েরাও
সম্প্রতি সেনা হাসপাতালগুলিতে কেবল মহিলা নার্স রাখার ‘অসাংবিধানিক’ প্রথার বিরুদ্ধে মামলা হয় দিল্লি হাইকোর্টে। বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি সঞ্জীব নারুলার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এই মামলায় কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি আদালতে জানান, সেনা প্রতিষ্ঠানগুলিতে শুধু মহিলা নার্স রাখার প্রথা দীর্ঘ দিন ধরে চলে আসছে। তবে আইনসভায় মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্র নারী সংরক্ষণের বিল লোকসভায় পেশ করেছে, তা-ও আদালতে উল্লেখ করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল।

দুই বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলে, “এক দিকে আপনারা নারী ক্ষমতায়নের কথা বলছেন, অন্য দিকে আপনারাই বলছেন, পুরুষেরা নার্স হিসাবে কাজে যোগ দেন না।” এই প্রসঙ্গেই আদালতের সংযোজন, “এক জন মহিলা যদি সিয়াচেনে গিয়ে সেনা অফিসার হিসাবে কাজে যোগ দিতে পারেন, তবে এক জন পুরুষও হাসপাতালে কাজ করতে পারেন।” ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে নারীদের যোগদানের বিষয়ে সুপ্রিম কোর্ট যে ছাড়পত্র দিয়েছিল, সে কথাও উল্লেখ করে উচ্চ আদালত।
আবেদনকারী সংস্থা ‘ইন্ডিয়ান প্রফেসনাল নার্সেস অ্যাসোসিয়েশন’-এর হয়ে সওয়াল করেন আইনজীবী অমিত জর্জ। তিনি আদালতে সওয়াল করে বলেন, “এখন সব হাসপাতালে পুরুষ নার্সও থাকেন। এমনকি শীর্ষ আদালত বলেছে যে, সেনার গঠনতন্ত্রে কোনও লিঙ্গ অসাম্য থাকতে পারে না।” এই সংক্রান্ত মামলায় আগে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল আদালত। নভেম্বরে মামলাটির পরবর্তী শুনানি।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...