Saturday, June 20, 2026

অনন্তনাগে নি.কেশ ‘মোস্ট ওয়ান্টেড’ ল.স্কর কমান্ডার সহ আরও ২ জ*ঙ্গি

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে থেমেছে গুলির লড়াই। জঙ্গি দমন অভিযান এখনও চলছে। এরইমধ্যে ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা। তাদের গুলিতে নিকেশ লস্কর-ই-তৈবার ‘মোস্ট ওয়ান্টেড’ কমান্ডার সহ আরও দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে লস্কর-ই-তৈবার (এলইটি) কমান্ডার উজের খান সহ দুই জঙ্গি খতমের খবর নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃঅনন্তনাগে এনকাউন্টার অভিযান: জঙ্গল থেকে জ*ঙ্গির দ*গ্ধ দেহ উদ্ধার
এক সেনা আধিকারিক জানিয়েছেন, যে দুই জঙ্গি সেনার উপর হামলা চালিয়েছিল, তাদের মধ্যে এক জন উজের খান। সেনার গুলিতে তাকে নিকেশ করা হয়েছে। সে কোকেরনাগেরই বাসিন্দা ছিল। ২০২২ সালে লস্কর-ই-তৈবায় যোগ দেয় উজেইর। এই জঙ্গি এবং তার সঙ্গীদের ঘিরে ফেলতেই সেনার সঙ্গে গুলির লড়াই হয়ে যায়।
অনন্তনাগের কোকেরনাগের কাছে জঙ্গলে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল বুধবার। জঙ্গিদের গুলিতে সেনার এক কর্নেল, মেজর এবং জম্মু-কাশ্মীর পুলিশের এক ডিএসপির মৃত্যুর পর অভিযান সাময়িক ভাবে স্থগিত করা হয়। পরে আবার অভিযান শুরু করে সেনা এবং পুলিশের যৌথবাহিনী।
জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র মজুত থাকায় এবং জঙ্গলে পাহাড়ের উপরে একটি গুহায় তারা লুকিয়ে থাকায় সেনাবাহিনীর নাগাল পেতে সমস্যা হচ্ছিল। জঙ্গিদের নিকেশ করতে মর্টার ও রকেট লঞ্চারও আনানো হয়। রবিবার গাদোলের জঙ্গল থেকে উদ্ধার হয় একটি পোড়া দেহ। পোশাক দেখে আন্দাজ করা হয়, দেহটি লুকিয়ে থাকা কোনও জঙ্গির। পরে মঙ্গলবার উদ্ধার হয় আরও তিন জঙ্গির দেহ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...