Sunday, May 24, 2026

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গু.লি! চাঞ্চল্য উত্তর দিনাজপুরে

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ প্রধানের নাম মহম্মদ রাহি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জীপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, বুধবার পাঞ্জিপারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহিকে পঞ্চায়েত দফতরের সামনে রাস্তায় গুলি করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন প্রধান। তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাঞ্জিপারা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পেটে এবং হাতে গুলি লাগে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু করেছে পাঞ্জিপারা ফাঁড়ির পুলিশ।

Related articles

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...

বৃষ্টি বিপর্যস্ত উত্তর সিকিম! বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা

দেশজুড়ে তাপপ্রবাহের সর্তকতার মাঝেই বৃষ্টি বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর সিকিম (Rain Disaster in North Sikkim)। বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন...

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...