Sunday, May 17, 2026

অন্তিমের হাতেই সোনা জয়ের স্বপ্ন শুরু ভারতের!

Date:

Share post:

এশিয়ান গেমসের (Asian Games)আগেই দেশকে সোনা জেতানোর স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয় কুস্তিগির অন্তিম পাঙ্ঘাল (Indian professional wrestler Antim Panghal)। কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপে একের পর এক চমক দিচ্ছেন তিনি। মহিলাদের বিশ্বচ্যাম্পিয়ন আমেরিকার অলিভিয়া ডমিনিক প্যারিশকে হারিয়েছেন তিনি। এমনকি সার্বিয়ার বেলগ্রেডে বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে (Quarter final of the World Championship)পৌঁছে গিয়েছেন অন্তিম। বুধবার পর পর দুটি রাউন্ড খেলে ৫৩ কেজি বিভাগে প্রথমে পিছিয়ে থেকে শেষে অলিভিয়াকে হারান অন্তিম (Asian Games)। প্রাথমিক ভাবে পিছিয়ে পড়লেও পরবর্তীতে খেলার রাশ নিজের হাতেই রাখেন এবং ৩-২ জেতেন অন্তিম।

পোল্যান্ডের রোকসানা জাসিনাকে হারিয়ে ১০-০ পয়েন্টে জিতে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় কুস্তিগির। তিনি যদি কুস্তির বিশ্বচ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারেন এবং সোনা জিতে নেন তাহলে এক নয়া ইতিহাস তৈরি হবে। কারণ এর আগে এই প্রতিযোগিতায় কখনই সোনা জিততে পারেনি ভারত। বিশ্বচ্যাম্পিয়নশিপের পরেই এশিয়ান গেমসে ৫৩ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবেন অন্তিম। কিন্তু তার আগেই দেশকে স্বপ্ন দেখাচ্ছেন তিনি।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...