Thursday, May 14, 2026

কড়া পদক্ষেপ! কানাডার নাগরিকদের এবার ভিসা দেওয়া বন্ধ করল ভারত

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই ভারত-কানাডা (India Canada) সংঘাত আরও ভয়াবহ আকার নিচ্ছে। এবার অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের ভিসা(Visa) দেওয়া বন্ধ করে দিল ভারত। খলিস্তানি নেতা মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনে এবার কানাডাকে ধাক্কা দিল ভারত সরকার। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করেনি দিল্লি (New Delhi)।

বৃহস্পতিবার কানাডার নাগরিকদের ভারতে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রুডো প্রশাসন। বিএলএস ইন্টারন্যাশনাল (BLS International) নামে একটি বেসরকারি সংস্থার ওয়েবসাইটে বলা হয়, প্রক্রিয়াগত কারণে অনির্দিষ্টকালের জন্য কানাডার নাগরিকদের কোনওভাবেই ভারতের ভিসা দেওয়া যাবে না। এই সংস্থাটি ভারত-কানাডার ভিসা সংক্রান্ত পরামর্শ দিয়ে থাকে। কিন্তু ঠিক কী কারণে ভিসা মঞ্জুরের সিদ্ধান্ত বাতিল করা হল তা নিয়ে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি।

কানাডার নাগরিক ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারত যোগের সম্ভাবনার কথা জানিয়েছে ট্রুডো প্রশাসন। কানাডার পার্লামেন্টে এমনটাই জানান স্বয়ং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরেই কানাডা থেকে বহিষ্কার করা হয় ভারতের গোয়েন্দা প্রধানকে। এরপরেই আমেরিকা-সহ একাধিক বন্ধুরাষ্ট্রের কাছে ভারতের নিন্দা করার আবেদন জানায় ট্রুডোর দেশ। তবে কানাডার এই অভিযোগকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দেয় ভারত।

 

 

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...