Thursday, May 14, 2026

গরু পা.চার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অনুব্রতর হিসেবর.ক্ষক মণীশ কোঠারি

Date:

Share post:

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case)৬ মাস জেলে থাকার পর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারি (Manish Kothari)। আজ শুক্রবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court)তাঁর জামিন মঞ্জুর করেছেন। আদালত সূত্রে জানা যাচ্ছে মণীশ কোঠারির (Manish Kothari) বিরুদ্ধে বিশেষ কোনও প্রমাণ না মেলায় তাঁকে জামিন দিতে বাধ্য হল আদালত। গরুপাচার মামলায় এটাই প্রথম জামিন। তবে আদালতের তরফে বলা হয়েছে যে মণীশ কোঠারিকে নিজের পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তে সবরকমের সহায়তা করতে হবে।

গত মার্চ মাসের মাঝামাঝি সময় নাগাদ অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষককে দিল্লিতে তলব করা হয়। ১৪ মার্চ ইডির অফিসে বসিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। প্রায় সাত ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের প্রশ্নমালার মুখোমুখি হন তিনি। কিন্তু ইডি অফিসাররা তাঁর উত্তরে সন্তুষ্ট না হওয়ায় সেদিনই গ্রেফতার করা মণীশ কোঠারিকে। গ্রেফতারির পর থেকে তিহাড় জেলেই রাখা হয়েছিল তাঁকে। এর আগে একাধিকবার দিল্লির রাউজ় এভিনিউ আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছিল তাঁকে। বার বার নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি। তাঁর জামিনের খবরে খুশি তৃণমূল নেতা। তবে এদিনও অনুব্রতকন্যা সুকন্যার জামিন মেলেনি।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...