Wednesday, June 3, 2026

জমি বিক্রির নামে কোটি টাকার প্র.তারণা!পুলিশি নি.ষ্ক্রিয়তার অভিযোগে কড়া পদক্ষেপ হাইকোর্টের

Date:

Share post:

জমি বিক্রির নামে এক ব্যক্তিকে কোটি টাকা প্রতারণার অভিযোগ। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।এই ঘটনায় হাওড়া গ্রামীণ পুলিশের ডেপুটি সুপারের (ডিএসপি) নেতৃত্বে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।জানা গিয়েছে, কলকাতা লাগোয়া কোনও একটি জায়গায় কারখানা তৈরি করতে চেয়েছিলেন বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের বাসিন্দা রাজেন্দ্রকুমার সারাওগি। তিনি দুধ ব্যবসায়ী।

বিলাশ মিল্ক ফার্মের মালিক রাজেন্দ্র উলুবেড়িয়া অঞ্চলে একটি ইউনিট খুলতে চেয়েছিলেন। আর সেটা করতে গিয়েই প্রতারণা চক্রের খপ্পরে পড়ে যান তিনি। রাজেন্দ্রর অভিযোগ, মিঠুন দত্ত নামে এক পরিচিত ঠিকাদার মারফত ওই চক্রের লোকজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁরা চার ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে তাঁর কাছে নিয়ে আসে। রাজেন্দ্রর সঙ্গে তাদের মোট চারটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। যে জন্য তাঁর কাছ থেকে অগ্রিম এক কোটি টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু পরে জানা যায়, ওই চুক্তিপত্রগুলি ভুয়ো। এরপরই পুলিশে লিখিত অভিযোগ জানান রাজেন্দ্র।

ওই চার্জশিটে সন্তুষ্ট হতে না পেরে নিম্ন আদালতে আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। সুবিচারের আশায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বেলেঘাটার হেম চন্দ্র নস্কর রোডের বাসিন্দা রাজেন্দ্র কুমার সারাওগি।মামলার শুনানিতে যাবতীয় বৃত্তান্ত শোনার পর বিচারপতি জয় সেনগুপ্ত এক নির্দেশে জানিয়েছেন, যে প্রক্রিয়ায় তদন্ত চলেছে, তা সঠিক নয়। একই সঙ্গে স্থানীয় থানার পরিবর্তে হাওড়ার (গ্রামীণ) পুলিশ সুপারের নেতৃত্বে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

 

 

 

 

 

Related articles

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...