Wednesday, May 13, 2026

গাড়ির আলো নিয়ে বচ.সার জের! SRPF জওয়ানের চ.ড়ে ম.র্মান্তিক পরিণতি ব্যক্তির

Date:

Share post:

মহারাষ্ট্রে পুলিশের (Maharashtra Police) ‘দাদাগিরি’। এবার পুলিশের চড়ে মৃত্যু হল এক ব্যক্তির। সূত্রের খবর, গাড়ির আলো (Car Light) নিয়ে বচসার জেরেই এমন মর্মান্তিক পরিণতি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা। পুলিশের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নাগপুরের ওয়াথোডা থানা এলাকার মাতা মন্দির এলাকায় ঘটে যায় দুর্ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সের জওয়ান (SRPF) নিখিল গুপ্তা তাঁর বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাগপুরে। তিনি যখন গাড়ি পার্ক করছিলেন, তাঁর গাড়ির হেডলাইটের আলো ওই আবাসনেরই বাসিন্দা মুরলীধর রামরাওজি নেওয়ারে নামক ৫৪ বছরের এক ব্যক্তির চোখে পড়ে। যা নিয়ে দুজনের মধ্যে ঝামেলার শুরু। পরে ওই বচসা হাতাহাতিতে পৌঁছয়। এরপরই ওই এসআরপিএফ জওয়ান চড় মারেন বলে অভিযোগ। এরপরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। এরপর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি।

অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ওই জওয়ানকে গ্রেফতার করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

 

 

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...