Sunday, May 17, 2026

যাদবপুরে নার্সিং ছাত্রীর ঝু.লন্ত দে.হ উদ্ধার

Date:

Share post:

যাদবপুরে ভাড়াবাড়ি থেকে উদ্ধার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম মল্লিকা দাস। বয়স ২২ বছর। বাঁকুড়ার বাসিন্দা মৃতা তরুণী কলকাতার আর এন টেগোর হাসপাতালে নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। আত্মহত্যার পিছনে কী কারণ, তদন্তে নেমে তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ, সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায় এক ভাড়াবাড়ির ছাদ থেকে মল্লিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি ও খোলামেলা স্বভাবের ছিলেন। গতকাল, রবিবার রাতে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। তবে এই প্রথম নয়, মল্লিকা ও তাঁর প্রেমিকের মধ্যে নিত্যদিন ঝামেলা লেগে থাকতো বলেই দাবি ঘনিষ্ঠ বন্ধুদের। সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন মৃত নার্সিং ছাত্রীর সহপাঠীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:প্রাক্তন RBI গর্ভনর উর্জিতকে ‘সাপ’ বলেছিলেন মোদি, দাবি গর্গের

 

 

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...