Sunday, May 17, 2026

পুলিশের তোলাবাজি নিয়ে ক্ষুব্ধ আদালত, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতি সেনগুপ্তের

Date:

Share post:

পুলিশের তোলাবাজি নিয়ে বিস্তর অভিযোগ।এবার বিষয়টি নিয়ে সরব হল কলকাতা হাইকোর্ট। ঘটনার সূত্রপাত উত্তর দিনাজপুর জেলার ডালখোলা। অভিযোগ, এক লরি চালকের যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাঁর কাছ থেকে জোর করে টাকা নেয় পুলিশ। কাগজপত্র ঠিক থাকায় ওই লরি চালক টাকা দিতে অস্বীকার করেন।টাকা না পেয়ে পুলিশ ওই লরি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযুক্ত ব্যাক্তি। সোমবার  ওই মামলার শুনানি ছিল।শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্ত তীব্র অসন্তোষ প্রকাশ করেন পুলিশের তোলাবাজি নিয়ে।

আদালত সূত্রে জানা গিয়েছে, এরপরই পুলিশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এডিজি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিনই দ্বিতীয় পর্বের শুনানিতে সিআইডিকে জানাতে হবে কোন অফিসারকে দিয়ে তাঁরা ঘটনার তদন্ত করাতে চান।

এদিন আদালত সূত্রে আরও জানা গিয়েছে, আরিফ নামে ডালখোলা পুলিশের এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে গাড়ির মালিক মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে। মামলাকারীর বক্তব্য, গাড়ির উপযুক্ত কাগজপত্র থাকাসত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে পুলিশের ওই সাব ইন্সপেক্টর সাড়ে চার হাজার টাকা দাবি করেন। ঘুষ দিতে না চাওয়ায় লরি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা করে পুলিশ। এদিন পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভিডিও পেশ করা হয় আদালতে।সেই ভিডিও দেখে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন। পরবর্তী শুনানির পরই জানা যাবে আদালত পুলিশের তোলাবাজির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে।

 

 

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...