Saturday, June 27, 2026

SSKM-এ দা.লালচক্রের পর্দাফাঁস! লালবাজারের জালে ৩ অভি.যুক্ত

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে কোনোরকম খারাপ চক্র বরদাস্ত নয়‌। সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস-এর পর এবার এসএসকেএম হাসপাতালেও (SSKM) দালালচক্রের পর্দাফাঁস পুলিশের। সোমবার সপ্তাহের প্রথম দিনেই পুলিশের জালে ধরা পড়ল তিন দালাল। গত শনিবার থেকেই কলকাতার প্রথম সারির হাসপাতাল, মেডিক্যাল কলেজগুলিতে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালাচ্ছেন। লালবাজার (LAl Bazar) সূত্রে খবর, এসএসকেএম থেকে ধৃত ৩ জনই রোগীর পরিজনদের বেড পাইয়ে দেওয়ার কথা বলতেন। সেক্ষেত্রে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন তাঁরা। টাকা না থাকলে, কিছু জিনিস গচ্ছিত রেখে দেওয়ার প্রস্তাব দেওয়া হত। ধৃতদের নাম অভিষেক মল্লিক, দেব মল্লিক, অভয় বাল্মীকি।

সোমবার এসএসকেএম হাসপাতালে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই সময়ই ওই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই ভবানীপুর থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ১২০ বি, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জেরা করে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এদিকে হাসপাতালে দালালরাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ নির্দেশ নবান্নর। গত বৃহস্পতিবার মধ্যরাতে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। দালালদের খপ্পরে পড়ে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে মৃত্যু হয় এক বৃদ্ধ রোগীর। তা নিয়ে দালারাজের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্রও। আর তারপরই বড়সড় চক্রের পর্দাফাঁস।

 

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...