Thursday, May 14, 2026

সাধভক্ষণে শাড়ি নয়, ব্যতিক্রমী শুভশ্রীর মেটারনিটি ফ্যাশন!

Date:

Share post:

দ্বিতীয়বার জন্য মা হতে চলেছেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Tollywood actress)। সোমবার রাজপত্নীর সাধভক্ষণে অনুষ্ঠানে চক্রবর্তী ও গঙ্গোপাধ্যায় পরিবারের ছিল সাজ সাজ রব। বছর শেষেই রাজ-শুভশ্রীর (Raj Chakraborty and Subhashree Ganguly) পরিবারে নতুন সদস্যের আগমন হবে। ছেলে ইউভানকে উপহারস্বরূপ বোন বা ভাইয়ের আসার কথা বেশ কিছুদিন আগেই সকলকে জানিয়েছিলেন সেলিব্রেটি দম্পতি। তবে সাধের অনুষ্ঠানে ব্যতিক্রমী ছিলেন নায়িকা। সাজ পোশাকে একেবারেই ছিমছাম ফ্লোরাল কুর্তি পড়ে ভাইরাল হলে শুভশ্রী।

বাবা, মা, রাজ ও পরিবারের মানুষদের পাশে নিয়েই সাধ খেলেন শুভশ্রী। চুড়িদারের সঙ্গে পরেছিলেন ঝুমকো কানের দুল, মাথা ভর্তি ছিল লাল সিঁদুর। তাঁর মেটারনিটি ফ্যাশনে মুগ্ধ নেট দুনিয়া। কিছুদিন আগেই বেবিমুনে মলদ্বীপে গিয়ে মনোকিনিতে নজর কাড়েন অন্তঃসত্ত্বা শুভশ্রী। সম্প্রতি ইউভানের জন্মদিনেও কালো শর্ট ড্রেসে নায়িকাকে হট অ্যান্ড স্মার্ট লেগেছে।আবার প্রলয়ের সাকসেস পার্টিতে শুভশ্রীর স্টাইল স্টেটমেন্ট ছিল নজরকাড়া। দম্পতি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোথাও কোনও সমস্যা নেই। আশা করা হচ্ছে এই ডিসেম্বরেই ইউভান ‘দাদা’ হবেন। অনুরাগীর শুভশ্রীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...