Wednesday, May 13, 2026

এক ফোনে গায়েব ২ লক্ষ! প্রতা.রণার শি.কার খোদ ব্যাঙ্ক ম্যানেজার

Date:

Share post:

যতদিন যাচ্ছে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। প্রতারকদের কবলে পড়ছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। ব্যাঙ্ক কর্তারা বারবার সকলকে সতর্ক করছেন যাতে কোনভাবেই নিজের এটিএম-এর পিন নম্বর কিংবা অ্যাকাউন্টের কোনও তথ্য অজ্ঞাত পরিচয় কাউকে শেয়ার করা না হয়। কিন্তু এবার প্রতারণা শিকার হলেন খোদ ব্যাঙ্ক ম্যানেজার (Bank Manager)। ঘটনা পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকার(Tamluk, East Midnapore)। সিম ক্লোন করে প্রায় ২ লক্ষ টাকা ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। তমলুক থানায় (Tamluk Police Station) অভিযোগও দায়ের করেছেন তিনি।

মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা শচীনলক্ষ্মণ রাউত (Sachin Laxman Raut)। তমলুকের পাদুমবসান এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার(RM )পদে কর্মরত তিনি।গত ১৯ সেপ্টেম্বর বিকেল পৌঁনে ৪টে নাগাদ আচমকাই অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে। ফোনের অপরপ্রান্ত থেকে তাঁকে বলা হয়, খুব তাড়াতাড়ি তাঁর ক্রেডিট কার্ডের লিমিট শেষ হতে চলেছে। পাশাপাশি কার্ডে বার্ষিক চার্জও বসানো হবে। এই কথায় গুরুত্ব না দিয়ে ম্যানেজার ফোনটি কেটে দেন। কিন্তু তারপরেই আজব কাণ্ড। পর পর দু’টি OTP আসে শচীনের নম্বরে।মুহূর্তের মধ্যেই শচীনের ক্রেডিট কার্ড থেকে মোট দু’দফায় ১ লক্ষ ৮৯ হাজার ৫০০ টাকা ডেবিট হয়ে যায়। চমকে ওঠেন ম্যানেজার, দ্রুত থানায় যান তিনি। প্রতারকদের সাথে কোনও তথ্য শেয়ার না করা সত্ত্বেও এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিম ক্লোন করেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে সাইবার বিশেষজ্ঞদের অনুমান।প্রশ্ন উঠছে, তথ্য প্রযুক্তিগত নিরাপত্তা কি একেবারেই শেষ হতে চলেছে?

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...