Thursday, May 14, 2026

আ.তঙ্ক কমিয়ে রাজ্যে কমছে ডে.ঙ্গির দাপট, জ্ব.র হলেই র.ক্ত পরীক্ষার পরামর্শ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করেছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে বলে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুসপ্তাহ আগে রাজ্যে ডেঙ্গি সংক্রমণ শীর্ষে উঠেছিল। কিন্তু তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে রাজ্যে ২০০০ এর মত মানুষ ডেঙ্গু আক্রান্ত। আগামী দিনে তা আরো কমবে। কাজেই আতঙ্কের কোন কারণ নেই। মানুষকে সতর্ক থাকার এবং জ্বর হলেই রক্ত পরীক্ষা করার তিনি পরামর্শ দিয়েছেন।

মুখ্যসচিব জানিয়েছেন এবার অধাশহর এলাকা গুলিতে সব থেকে বেশি ডেঙ্গি সংক্রমণ ছড়িয়েছে। এরকম ১৩০টির মতো এলাকাকে চিহ্নিত করে বিশেষ নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। আবর্জনা ও জমা জল সাফাইয়ের পাশাপাশি মানুষের সচেতনতা বৃদ্ধির কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই ডেঙ্গি দমনের সঙ্গে তো কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। গরিব ও বস্তিবাসীদের মধ্যে আজ থেকে ১ লক্ষ মেডিকেটেড মশারি সহ পাঁচ লক্ষ মশারি বিলি করা শুরু হয়েছে। এদিকে ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে আরও একজনের। মৃতার নাম, প্রিয়া রায়। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা ছিলেন। সোমবার রাতে এম আর বাঙুরে ভর্তি হয়েছিলেন তিনি। মঙ্গলবার সেখানে তাঁর মৃত্যু হয়।

কয়েকদিন আগেই প্রবল জ্বরে আক্রান্ত হন প্রিয়াদেবী। পরীক্ষা করাতেই তাঁর ডেঙ্গি ধরা পড়ে। বাড়িতে চিকিৎসা চলছিল। প্রথমে রক্তের প্লেটলেট ঠিকই ছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হয়। সোমবার তাঁকে এম আর বাঙুরে ভর্তি করা হয়। তাঁর শরীরে ডেঙ্গি শক সিনড্রোম ছিল। বেশ কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল। আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু হয়। এদিন চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তবে ডেঙ্গি নিয়ে তৎপর রয়েছে রাজ্য সরকরা। সোমবারই এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করা হয় নবান্নে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব। জনগণকে সচেতন করতে ইতিমধ্যে পূর্ণাঙ্গ গাইডলাইনও দিয়েছে রাজ্য সরকার। সেখানে ডেঙ্গির উপসর্গ নিয়েও সচেতন করা হয়েছে।

আরও পড়ুন- দিল্লিতে শোরুমের ছাদ কেটে ২৫ কোটি টাকার হিরে এবং সোনা লুঠ!

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...