Thursday, May 14, 2026

স্থায়ী উপচার্য নিয়োগে সার্চ কমিটির সঙ্গে বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। এর মধ্যেই স্থায়ী উপচার্য নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন ছাড়াও আরও কিছু বিশেষজ্ঞদের এই কমিটিতে নিয়োগ  করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।সার্চ বা অনুসন্ধান কমিটির সদস্য মনোনয়নের জন্য রাজ্য, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)—তিন পক্ষকেই পাঁচটি নাম জানাতে বলেছিল আদালত। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ জানায়, সদস্যদের নাম জানার পর প্রত্যেক পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে তিন জনের সার্চ কমিটি গঠন করা হবে। এই কমিটিই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্থায়ী উপাচার্যের নাম প্রস্তাব করবে। সেই অনুযায়ী তিনপক্ষই ইতিমধ্যেই ৫ জন করে বিশিষ্ট ব্যক্তির নাম জমা দিয়েছে  সার্চ কমিটির জন্য।

দেশের সর্বোচ্চ আদালত এদিন  জানিয়েছে, মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরা চাইলে আরও কয়েকটি নাম জমা দিতে পারবেন।তার মধ্যে থাকতে পারবেন বিশিষ্ট শিক্ষাবিদরা, বিজ্ঞানীরা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিরা।সর্বোচ্চ আদালত বুধবারের শুনানিতে জানিয়েছে, ৪ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে লিখিতভাবে জানাতে হবে রাজ্যে মোট কতগুলি সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয় আছে এবং সেখানে কোন কোন বিষয় পড়ানো হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,  ওই বিশ্ববিদ্যালয়গুলিতে এতদিন পর্যন্ত উপাচার্য নিয়োগ কি পদ্ধতিতে করা হয়েছে সে বিষয়েও আদালতকে বিস্তারিত জানাতে হবে ।

বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

 

 

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...