Tuesday, June 23, 2026

কমছে দূরত্ব, সূর্যের আরও কাছে আদিত্য L1

Date:

Share post:

চাঁদের বুকে ইতিহাস তৈরি করেছে ভারত। ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ সফলভাবে দক্ষিণ মেরুতে অবতরণ করায় ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন দিক খুলে গেছে। এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা চলছে বিক্রম (Vikram) আর প্রজ্ঞানের (Pragyan )ঘুম ভাঙ্গানোর। যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা ক্ষীণ হয়ে যাচ্ছে। অন্যদিকে গড়গড়িয়ে এগিয়ে চলেছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল ওয়ান(Aditya L1)। ভারতীয় মহাকাশ গবেষণা (ISRO) সংস্থা বলছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান কাটিয়ে কক্ষপথ থেকে বেরিয়ে নতুন ঠিকানার আরও কাছাকাছি চলে গেল আদিত্য-এল১(Aditya L1)।

 

চলতি মাসের দ্বিতীয় দিনেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১।সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর টানের বাইরে বেরিয়ে যায়। পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর থেকে দূরত্ব কমে এসেছে সৌরযানের। এল১ থেকে এল৫ পর্যন্ত মোট পাঁচটি ত্রিমাত্রিক ল্যাগরেঞ্জ পয়েন্টে। বিজ্ঞানীদের দাবি, পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী এল১ পয়েন্ট থেকে মহাজাগতীয় বস্তু নিপুণ ভাবে পর্যবেক্ষণ করা যাবে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...