Tuesday, June 9, 2026

ওভারব্রিজ তৈরি নিয়েও বিজেপির ‘মি.থ্যাচার’! প্রতি.বাদে সরব শতাব্দীরা, সেতুর দাবিতে অবস্থান

Date:

Share post:

একের পর এক ট্রেন দুর্ঘটনা। কিন্তু রক্ষণাবেক্ষণে নজর নেই রেলের। কোনও উন্নয়নমূলক কাজে কোনও নজর নেই। এর প্রতিবাদে সরব ২ তৃণমূল সাংসদ। সিউড়ি-বোলপুরের রাস্তার উপর হাটজন বাজারে রেলের ওভারব্রিজ তৈরির কাজ ৭-৮ বছরেও শেষ না হওয়ার প্রতিবাদে অবস্থানে বীরভূমের দুই সাংসদ, সব বিধায়ক, জেলা সভাধিপতি থেকে শহরের কাউন্সিলর ও তৃণমূল (TMC) কর্মীরা।

২০১৭ থেকে হাটজন বাজারে রেলের ওভারব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু অতি ধীরগতিতে কাজ চলায় এখন কাজ শেষ হয়নি। এর প্রতিবাদে বুধবার, স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে রাস্তায় বসে প্রতিবাদ জানান রেলের কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায় (Shatabdi Ray)। তিনি বলেন, “২০১৭ সাল থেকে চিঠি দিচ্ছি। সংসদে দাবি জানাচ্ছি। রেলমন্ত্রীর কাছে দরবার করছি। শুধু প্রতিশ্রুতি ছাড়া কিছু মিলছে না।”

আরও পড়ুন:জানুয়ারিতেই অযোধ্যায় মন্দির উদ্বোধন ও রামের ‘প্রাণপ্রতিষ্ঠা’, ঘোষণা ট্রাস্টের

আগেই সিউড়িতে পুরপ্রধানের শপথের দিনেই রেল রোকো এবং অবস্থানের ডাক দেন শতাব্দী (Shatabdi Ray)। এরপর সোশ্যাল মিডিয়ায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় একটি পোস্ট করেন। সেখানে তাঁর দাবি রেলব্রিজের কাজ পুজোর আগেই শুরু হবে। একটি ওয়ার্ক অর্ডারও পোস্ট করেন তিনি। এরপরেই আরও ক্ষিপ্ত হন তৃণমূল নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ব্রিজ নির্মাণ নিয়েও জুমলা করছে গেরুয়া শিবির। অবিলম্বে ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন শতাব্দীরা।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...