Tuesday, June 9, 2026

কিশোরী পরিচারিকার উপর লাগাতার অত্যাচা.র! গ্রে.ফতার সস্ত্রীক সেনাকর্মী

Date:

Share post:

যৌন হেনস্থার পাশাপাশি কিশোরী পরিচারিকাকে (Minor Maid) বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত অসমের (Assam) এক সেনাকর্মী (Army Major) এবং তাঁর স্ত্রী। পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীকে বেধড়ক মারধরের ঘটনায় তাঁর দাঁত ও নাক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি নাবালিকার শরীরে নির্মম অত্যাচারের চিহ্ন মিলেছে, বলেও স্পষ্ট জানিয়েছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ সময় ১৬ বছরের নাবালিকাকে পোশাক পরতে দেওয়া হত না। পাশাপাশি খাবার চাইলে আস্তাকুরের উচ্ছিষ্ট খেতে বাধ্য করা হত তাকে। ইতিমধ্যে, সেনাকর্মী এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ৬ মাস ধরে কিশোরীর উপর নারকীয় অত্যাচার চালানো হয়। মাঝেমাঝে মারধর এমন চরম পর্যায়ে পৌঁছত যে, মারের চোটে রক্তপাত হলে সেই রক্তও চাটতে বাধ্য করত অভিযুক্তরা। কিশোরীর কথায়, তাকে একটি ঘরে আটকে রেখে ব্যালান দিয়ে বেধড়ক মারধর করা হত। মারের কারণে রক্ত বেরোলে তা চাটতে বাধ্য করা হত। এছাড়াও সবার খাওয়ার পর ডাস্টবিনে ফেলা উচ্ছিষ্ট খেতে দেওয়া হত ওই নাবালিকাকে। যদিও তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেনাকর্মী এবং তাঁর স্ত্রী। তাঁদের দাবি, সিঁড়ি থেকে পড়ে গিয়েই চোট পেয়েছিল কিশোরী।

এদিকে নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দম্পতির বিরুদ্ধে পকসো-সহ (POCSO) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে মেজর জেনারেল পদের ওই সেনাকর্মী পরিচারিকার কাজের জন্য হিমাচল প্রদেশে নিয়ে গিয়েছিলেন কিশোরীকে। সেখানেই তার উপর চলে নারকীয় অত্যাচার। এরপরই কোনওমতে অসমে ফিরে পরিবারকে গোটা ঘটনা জানায় কিশোরী। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার।

 

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...