Sunday, May 17, 2026

“মে.রে ফেলতেই জে.লবন্দি বাবা”! বি.স্ফোরক নাইডু-পুত্র, হঠাৎ মামলা ছাড়লেন সুপ্রিম বিচারপতি

Date:

Share post:

জেলে (Jail) বসেই জেড প্লাস নিরাপত্তা (Z Plus Security) পাচ্ছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। আর সমস্ত সুযোগসুবিধা পেলেও এবার টিডিপি (TDP) প্রধানের প্রাণসংশয়ের আশঙ্কাপ্রকাশ করলেন ছেলে নারা লোকেশ (Nara Lokesh)। তাঁর অভিযোগ, বাবাকে মেরে ফেলার উদ্দেশেই তাঁকে জেলবন্দি করে রাখা হচ্ছে। আর এর পিছনে হাত রয়েছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির (Jagmohan Reddy)। এমন আশঙ্কা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে কী সত্যিই জেলের মধ্যেই চন্দ্রবাবুকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে? নাকি বাবাকে জেল থেকে বের করতেই এমন পথ অবলম্বন করছেন ছেলে লোকেশ? তা নিয়ে জল্পনা ছড়িয়েছে। 

বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি জেলে বন্দি রয়েছেন চন্দ্রবাবু নাইডু। সেই জেলেই সম্প্রতি এক বন্দির মৃত্যু হয় ডেঙ্গি সংক্রমণে। এরপরই বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ছেলে। তাঁর আরও দাবি, জেলে চন্দ্রবাবু নাইডু মশার কামড় নিয়ে একাধিকবার জেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন। তবুও লাভের লাভ কিছুই হয়নি। এরপরই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডি তাঁর বাবাকে প্রাণে মারার চক্রান্ত করছে বলে আশঙ্কাপ্রকাশ করেন নারা লোকেশ।

অন্যদিকে, বুধবারই চন্দ্রবাবু নাইডুর মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) বিচারপতি। বুধবার মামলা শুনানি চলাকালীন বিচারপতি সঞ্জীব খান্না বলেন, আমার ভাই বিচারপতি এসভিএন ভাট্টির বিষয়টির শুনানির বিষয়ে কিছু আপত্তি আছে। এরপরই বিচারপতি খান্না জানান, আগামী সপ্তাহেই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে। নাইডুর হয়ে সুপ্রিম কোর্টে শুনানিতে হাজির ছিলেন সিনিয়র আইনজীবী হরিশ সালভে। তিনি জানান যে তিনি এই সম্পর্কে কিছু বলতে পারবেন না। তিনি আদালতকে অনুরোধ করেছেন যে বিষয়টিকে অন্য বেঞ্চে পাঠানোর জন্য।

 

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...