Saturday, May 16, 2026

এশিয়ান গেমসে ইতিহাস, টি-২০ ক্রিকেটে একাধিক রেকর্ড ভে.ঙে দিল নেপাল

Date:

Share post:

এশিয়ান গেমসে টি-২০ ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙে দিল নেপাল । দ্রুততম অর্ধশতরান, দ্রুততম শতরান, সেইসঙ্গে এক ম্যাচে সর্বোচ্চ স্কোর । মোট তিনটি রেকর্ড ভেঙে দিয়েছেন নেপালের ব্যাটাররা । রোহিত শর্মা, যুবরাজ সিংকেও ছাড়িয়ে গিয়েছেন কুশল মল্ল, দীপেন্দ্র সিং-রা ।এদিন, টি-২০ পুরুষদের ক্রিকেটে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩১৪ রান করে নেপাল । যা, বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টিতে এর আগে কোনও ম্যাচে ৩০০ রান হয়নি। এতদিন সর্বোচ্চ রানের রেকর্ড ছিল আফগানিস্তানের ঝুলিতে । সেই রেকর্ড এবার ভেঙে গেল ।

একইসঙ্গে, টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিংহ ঐরি । বিশ্বকাপে যুবরাজ সিংহের রেকর্ড ভেঙে ফেললেন তিনি । শতরানের রেকর্ডও হয়েছে একই ম্যাচে । কুশল মল্ল শতরান করে রোহিত শর্মা ও ডেভিড মিলারের রেকর্ড ভেঙে ফেলেছে ।

নেপালের হয়ে শতরানের ইনিংস খেলেন কুশল। তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। মাত্র ৩৪ বলে শতরান করেন কুশল। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বলে শতরান ছিল ভারতের রোহিত ও দক্ষিণ আফ্রিকার মিলারের দখলে। ২০১৭ সালে রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ও মিলার বাংলাদেশের বিরুদ্ধে নজির গড়েছিলেন। শেষ পর্যন্ত ৫০ বলে ১৩৭ রান করেন কুশল। ৮টি চার ও ১২টি ছক্কা মারেন তিনি।

পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নজির গড়েন দীপেন্দ্র। প্রথম বল থেকেই চালিয়ে খেলেন তিনি। মাত্র ৯ বলেই ৫০ রান পূর্ণ করেন নেপালের ব্যাটার। শেষ পর্যন্ত ১০ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। ১০ বলের মধ্যে ৮টি বলে ছক্কা মারেন দীপেন্দ্র।

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...