Friday, May 1, 2026

পাহাড়ে পঞ্চায়েতের উন্নয়নে ঢালাও বরাদ্দের ঘোষণা অরূপের

Date:

Share post:

দার্জিলিংয়ের গোর্খা রঙ্গমঞ্চে পাহাড়ের সদ্য পঞ্চায়েতের দায়িত্ব নেওয়া জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হল।বৃহস্পতিবার এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, বিদ্যুৎ ও আবাসন দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস,পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের সচিব সহ বিভিন্ন দফতরের আধিকারিক, দার্জিলিং, কালিম্পং-এর জেলাশাসক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন অরূপ বিশ্বাস বলেন, অনীত থাপার মধ্যে পাহাড়ে নেতৃত্ব দেওয়ার সম্পূর্ণ ক্ষমতা রয়েছে। এবার পঞ্চায়েতের মাধ্যমে পাহাড়ের মানুষের উন্নয়নের কাজ শুরু করতে হবে। আপনারাও কাজ করে দেখান, যাতে মনে হবে যে পাহাড়ও সরকার চালাতে পারে।রাজ্য সরকার পাহাড়ের পঞ্চায়েতের উন্নয়নে শীঘ্রই পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দের পাশাপাশি ২০০ কোটি টাকার বরাদ্দ আসবে  বলে জানান মন্ত্রী।

পঞ্চায়েত মন্ত্রী বলেন, পাহাড়ের উন্নয়নে রাজ্য সরকার সবসময় অনীত থাপাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে। পাহাড়ের জন্য অনীত থাপা খুব ভালো কাজ করছেন। অন্যদিকে, অনীতও এদিন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।

 

 

 

Related articles

শ্রমিক দিবস-বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মেট্রো সূচিতে রদবদল, কমলো রেকের সংখ্যা

শুক্রবার সকাল থেকে মেট্রো সূচিতে (Kolkata Metro Schedule) বদল। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour day), অন্যদিকে বুদ্ধ...

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...

হার নিশ্চিত জেনেই অশান্তি! বিজেপির বেপরোয়া হামলার অভিযোগে তোপ কুণালের

শান্তিপূর্ণভাবে ভোট মিটলেও তার রেশ কাটতে না কাটতেই উত্তপ্ত হয়ে উঠল বেহালা। বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ...