Friday, May 1, 2026

শাহরুখের সঙ্গে এক ফ্রেমে রণ-লিয়া ! চমকে দিচ্ছেন তিন মহাতারকা

Date:

Share post:

শাহরুখ খান (Shahrukh Khan) মানেই বক্স অফিসে বাজিমাত। ‘পাঠান’, ‘জওয়ান’ সিনেমা শাহরুখ খানকে (SRK)আবার বলিউডের মসনদে বসিয়ে দিয়েছে। প্রযোজকরা মনে করছেন বাদশা সিনেমায় সই করা মানেই সেটা বক্স অফিসে দারুন সাফল্য নিয়ে আসবে। অন্যদিকে আলিয়া ভাট (Aliya Bhatt) এখন প্রযোজকদের হট ফেভারিট। গতকাল আবার ‘অ্যানিমেল’ ছবির টিজারে রণবীর (Ranbir Kapoor) মুগ্ধ করেছেন দর্শকদের। ঋষি পুত্রের এই অবতারে ফিদা তাঁর ফ্যানেরা। সবমিলিয়ে এই তিন মহা তারকাকে ফ্রেমবন্দি করার পরিকল্পনা তৈরি হয়ে গেছে। বাড়ছে উন্মাদনা।

শাহরুখ খান আলিয়ার সঙ্গে সিনেমা করেছেন। আবার রণবীর কাপুরের সিনেমাতেও ক্যামিও প্রেজেন্স দিয়েছেন কিং খান। কিন্তু তিন তারকাকে একসঙ্গে কোনো ছবিতে এর আগে দেখা যায়নি। তাহলে অপেক্ষার অবসানে কি সেই ঘটনাই ঘটতে চলেছে বলিউডে? দাঁড়ান দাঁড়ান এতটা আশা করা বোধহয় এখনই উচিত হবে না। আসলে সিনেমার নয় তিনজন একসঙ্গে আসছেন বিজ্ঞাপনের সুবাদে।আর সেই বিজ্ঞাপনের ভিডিওই এখন সোশাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে। ২৮ সেপ্টেম্বর ছিল রণবীর কাপুরের জন্মদিন। সেদিনই প্রকাশ্যে এসেছে এই বিজ্ঞাপন। মিউজিক বানিয়েছেন, জওয়ান ছবি খ্যাত সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ।

Related articles

মহানগরীতে কালবৈশাখীর ভ্রুকুটি, জেলায় জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা!

গরমের দাবদাহ কাটিয়ে গত কয়েকদিনে স্বস্তির বৃষ্টি ভিজেছে তিলোত্তমাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা (Rain in South Bengal)। দুর্যোগ এখনই...

ED তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত

পুর-নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তলবে সিজিও কমপ্লেক্সে (CGO complex) পৌঁছলেন সুজিত বসু (Sujit Bose)। সকাল সাড়ে দশটা...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...