Friday, May 1, 2026

খলি.স্তানিদের বাধার মুখে স্কটল্যান্ডের ভারতীয় হাই কমিশনার

Date:

Share post:

বিদেশের মাটিতে আবার প্রকাশ্যে খলিস্তানিদের দৌরাত্ম্য। কানাডার পর এবার স্কটল্যান্ডে বাধার মুখে পড়লেন ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী।

আরও পড়ুনঃখলিস্তানি নেতা নিজ্জর খুনে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার

ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্রের খবর, শুক্রবার দুরাইস্বামীকে স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়। ভারতীয় হাই কমিশনারকে গুরুদ্বার পরিচালন সমিতির কয়েক জন সদস্য জানিয়ে দেন, তিনি স্বাগত নন। প্রাথমিকভাবে অনুমান, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর সমর্থকেরাই এই ঘটনা ঘটিয়েছে।
খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত বিবৃতির পরে পর ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।এই আবহে স্কটল্যান্ডের ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আলবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠকের জন্য গিয়ে খলিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারকে।

Related articles

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...

শ্রমিক দিবস-বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মেট্রো সূচিতে রদবদল, কমলো রেকের সংখ্যা

শুক্রবার সকাল থেকে মেট্রো সূচিতে (Kolkata Metro Schedule) বদল। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour day), অন্যদিকে বুদ্ধ...

সুপারিশ ৪ বুথের: কত বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত, জানাবে দিল্লি

এসআইআরের প্রথম ধাপ থেকে সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছিল দিল্লির নির্বাচন কমিশন দফতর থেকে। সিইসি জ্ঞানেশ কুমারের (CEC, Gyanesh Kumar)...

পোস্টাল ব্যালটে কারচুপির অভিযোগ পেয়েছি: স্ট্রং রুমে ৪ ঘণ্টা পাহারার পর বেরিয়ে দাবি মমতার

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের মতো একইভাবে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছিল ভবানীপুর কেন্দ্রেও। সেই অভিযোগ পেয়েই বৃহস্পতিবার রাত ৮টা...