Wednesday, May 13, 2026

টানা বৃষ্টিতে আ.চমকা ধসে পড়ল বাড়ির দেওয়াল! বাঁকুড়ায় মর্মা.ন্তিক মৃ.ত্যু ৩ শিশুর

Date:

Share post:

শুক্রবারের পর শনিবারও সকাল থেকে বৃষ্টি শুরু হতেই মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল তিন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত তিন শিশুর নাম রোহন সর্দার (৫), নিশা সর্দার (৪) এবং অঙ্কুশ সর্দার (৩)।

আরও পড়ুনঃঅভিষেকের ঘোষণা মতো বিকল্প পথেই দিল্লিযাত্রা তৃণমূলের
নিম্নচাপের জেরে শুক্রবার থেকেই জেলায় জেলায় কখনও মুষলধারায়, কখনও ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। শনিবার সকালে বৃষ্টির দাপট খানিকটা কমতেই বোড়ামারা গ্রামের একটি কাঁচা বাড়ির পাশে খেলছিল তিনটি শিশু। আচমকা ওই বাড়ির দেওয়ালের একাংশ ধসে পড়ে। তাতেই চাপা পড়ে যায় তিন শিশু।আওয়াজ পেতেই গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন। ভেঙে পড়া মাটির বাড়ির ধ্বংসস্তুপ থেকে শিশুদের উদ্ধার করা সম্ভব হয়। গুরুতর জখম অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তিন শিশুকেই মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...