Saturday, March 14, 2026

বিজেপির চক্রা*ন্ত, প্রাকৃতিক বি*পর্যয় উপেক্ষা করে বাসেই দিল্লির পথে বাংলার ব*ঞ্চিতরা

Date:

Share post:

বিজেপির সমস্ত বাধা, চক্রান্ত উপেক্ষা করে তৃণমূলের ডাকে নিজেদের অধিকার ও পাওনা আদায়ে দিল্লি গেলেন বাংলার গরিব, বঞ্চিত মানুষ। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ট্রেন বিশেষ ট্রেন বাতিল করলেও, সকাল থেকে বাসে করেই দিল্লি যাচ্ছেন বঞ্চিতরা। শনিবার সকাল থেকেই তুমুল বৃষ্টি। আর নেতাজি ইন্ডোরের ভিতরে বাংলার বঞ্চিত মানুষ। তবে প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেই বিপুল উৎসাহ ও উন্মাদনা নিয়েই দিল্লি গেলাম তাঁরা। প্রায় ৫ হাজার মানুষকে নিয়ে ৫০টি বাসের দিল্লি যাওয়ার কথা গতকালই ঘোষণা করা হয়েছিল তৃণমূলের তরফে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বীরবাহা হাঁসদা, শান্তনু সেন, জয়প্রকাশ মজুমদার সহ নেতৃত্ব।

ট্রেনের পরিবর্তে বাসে করেই গন্তব্যে যেতে হচ্ছে বঞ্চিতদের। সেই যাত্রাপথ নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছেন বাস মালিকরাও। তাঁরা জানিয়েছেন, কলকাতা থেকে দিল্লির দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। যেতে সময় লাগবে কমপক্ষে ৩৫ থেকে ৪০ ঘণ্টা। গোটা যাত্রা পথে ৪ থেকে ৫ বার দাঁড়াবে বাস। ডায়াবেটিস, পেট খারাপ জনিত রোগে আক্রাম্ত যাত্রীদের কোনও সমস্যা হলে সেক্ষেত্রে বাস দাঁড়াবে।

এদিকে এই বিশাল যাত্রাপথে একটানা কোনও একজন চালক বাস চালাবেন না। তাই প্রতি বাসে দু’জন করে চালক থাকছেন। দূরত্বের কথা মাথাতে রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাস মালিকরা। যাত্রা পথে কোনও যাত্রীর সমস্যা হলে তৎক্ষণাৎ তৃণমূলের স্বেচ্ছা সেবকদের সেই বিষয়ে জানানো হবে। সেইমতো প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। কর্মসূচি শেষে আগামী ৬ অক্টোবর দিল্লি থেকেই ফের এই বাসগুলি বঞ্চিত মানুষকে নিয়ে কলকাতায় ফেরত আসবে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...