Saturday, March 14, 2026

ফের অশা*ন্ত মণিপুর, পুলিশের পেলেট ব*ন্দুকে আহ*ত পড়ুয়া

Date:

Share post:

পড়ুয়া মৃত্যুর ঘটনায় ফের অশান্ত মণিপুর (Manipur)। জনবিক্ষোভের জেরে শনিবার সকালেও দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুদ্ধ জনতার সংঘর্ষ হয়েছে ইম্ফলের বিভিন্ন এলাকায়। উত্তেজিত জনতা ইম্ফল পূর্ব জেলার খুরাই সাজোর লেইকাই এলাকায় স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এল সুসিন্দ্রোর (L Susindra)বাসভবনে হামলা চালায় বলে জানা যায়। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। মণিপুরে এই প্রথম বিক্ষোভ নিয়ন্ত্রনে অতিঘাতক পেলেট গান ব্যবহার করা হচ্ছে। এই পেলেটের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পড়ুয়া। তাঁর শরীর থেকে বের করা হয়েছে ৬১টি ছররা। বছর একুশের ওই ছাত্রের নাম উত্তম সইবাম। তিনি জাতীয় স্তরের উশু খেলোয়াড়। প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তাঁর এই পরিণতি। রাজধানীরই এক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ছাত্র।

দুই পড়ুয়ার অপহরণ এবং নৃশংস খুনের ঘটনায় জনবিক্ষোভের জেরে উত্তেজনা বাড়ছে মণিপুরে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছে, দুই সশস্ত্র আততায়ীর সঙ্গে বসে রয়েছে দুই পড়ুয়া। অন্য একটি ছবিতে দেখা গিয়েছে, তাদের দেহ পড়ে রয়েছে। ছবি দু’টির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এই পরিস্থিতিতে নতুন করে মেইতেই ছাত্র-যুব সংগঠনগুলির বিক্ষোভে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।মঙ্গলবার থেকে সে রাজ্যের বিজেপি সরকার ইন্টারনেট পরিষেবার উপর বিধিনিষেধ আরোপ করেছে বিজেপি সরকার। কুকি অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে আগামী ছমাস সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে বলেই সরকারি সূত্রে খবর। ইতিমধ্যেই থৌবলে জেলা বিজেপি দফতর এবং ইম্ফলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা।এই পরিস্থিতিতে নতুন করে মেইতেই ছাত্র-যুব সংগঠনগুলির বিক্ষোভে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...