Thursday, June 25, 2026

অনুপ্র.বেশের চেষ্টা বানচাল! কুপওয়ারা সীমান্তে সেনার গু.লিতে খ.তম ২ জ.ঙ্গি

Date:

Share post:

ফের সীমান্তে জঙ্গি (Terrorists) অনুপ্রবেশের (Infiltration) চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা (Indian Army)। জানা গিয়েছে, অনন্তনাগের (Anantanag) পর এবার কুপওয়ারা (Kupwara) জেলার মাচিল সেক্টরে চার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। আর তা নজরে আসতেই জঙ্গিদের খতম করল নিরাপত্তারক্ষীরা। সেনাদের ছোঁড়া গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরও ২ জঙ্গির খোঁজে জোরকদমে তল্লাশি চালাচ্ছে সেনারা। তবে জঙ্গিদের থেকে অত্যাধুনিক এ কে রাইফেল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। ইতিমধ্যে, গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

এদিকে ঘটনার পর কুপওয়ারার এক পুলিশ আধিকারিক জানান, গোয়েন্দাদের কানে খবর এসে পোঁছয় ভারী অস্ত্র সহ কুপওয়ারার মাচিল সেক্টরের কুমকাদি এলাকায় অনুপ্রবেশের চেষ্টা চালাতে পারে বেশ কয়েকজন জঙ্গি। আর জঙ্গিদের সেই চেষ্টাই বানচাল করে দেয় নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে সেনাদের ছোঁড়া গুলিতে খতম হয়েছে দুই জঙ্গি। বাকি দুই জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলছে।

জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগেই অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলাকালীন সেনা ও কাশ্মীর পুলিশের চার আধিকারিকের মৃত্যু হয়েছিল। এরপরই খতম করা হয় লস্কর কমান্ডার উজের খান ও আরও এক জঙ্গিকে। তবে দুর্ঘটনার খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা গিয়ে অভিযানের বিষয়ে খোঁজ খবরের পাশাপাশি দেহ উদ্ধারের ব্যবস্থা করেন। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বুধবার এই অভিযান শুরু করে যৌথবাহিনী।

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...