Tuesday, May 19, 2026

“সনাতনই একমাত্র ধর্ম…”, স্ট্যালিন পুত্রকে পাল্টা আক্রমণে যোগী

Date:

Share post:

সনাতন ধর্ম নিয়ে স্ট্যালিনপুত্র উদয়নিধির(Udaynidhi) মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে বিতর্ক কিছু কম হয়নি। এই ইস্যুতেই এবার নাম না করে তামিলনাড়ুর(Tamilnadu) মুখ্যমন্ত্রীর পুত্রকে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। উত্তরপ্রদেশের(UttarPradesh) গোরক্ষনাথ মন্দিরে ধর্মীয় সমাবেশে যোগ দিয়ে যোগি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাদবাকি উপসম্প্রদায় অথবা উপসনা পদ্ধতি।”

গোরক্ষনাথ মন্দিরে গত এক সপ্তাহ ধরে চলছে “শ্রীমদ ভাগবত কথা জ্ঞান যজ্ঞ” নামের এক ধর্মীয় সমাবেশ। অনুষ্ঠানের শেষ দিনে সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বলেন, “সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাকি সব উপসম্প্রদায় অথবা উপাসনা পদ্ধতি। সনাতন ধর্ম হল মানবতার ধর্ম। এই ধর্মকে আক্রমণ করা হলে বিশ্বজুড়ে মানবতার সংকট তৈরি হবে।” একইসঙ্গে তিনি জানান, শ্রীমদ ভাগবত গীতাকে বুঝতে মুক্ত মানসিকতা প্রয়োজন। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি কখনই এর বিশালতাকে ধরতে পারবে না।

প্রসঙ্গত, সনাতন ধর্ম নিয়ে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করেছিলেন উদয়নিধি স্ট্যালিন। তাঁকে বলতে শোনা যায়, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ব্যপক বিতর্ক শুরু হয়। আদালতে মামলা, রাজ্যে রাজ্যে এফআইআরের পাশাপাশি উদয়নিধির শিরচ্ছেদের হুঁশিয়ারি দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য।

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...