Tuesday, March 17, 2026

টানা বৃষ্টির জেরে বাড়ছে নদীর জলস্তর! জল ছাড়ছে ডিভিসিও, বঙ্গে বন্যার আশ.ঙ্কা

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঝাড়খণ্ড ছত্তীসগড় এলাকায় অবস্থান করছে। ছত্তীসগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। ফলে পুজোর মুখে চলছে শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। যার জেরে ফুঁসছে একাধিক নদী। বানভাসি পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে পিছু ছাড়ছে না বর্ষা!বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি
তুমুল বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ছাড়ায় ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াল দুর্গাপুর ব্যারেজ। মঙ্গলবার সকাল ৬টা পর থেকে ১ লক্ষ ৩৫ হাজার ৫৭৫ কিউসেক জল ছাড়া হচ্ছে। গতকাল থেকেই জল ছাড়তে শুরু করেছে DVC। সেই জল পশ্চিম বর্ধমানে পৌঁছনোর পর, দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া শুরু করেছে সেচ দফতর। এর জেরে দামোদরের নিম্ন অববাহিকায় পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার একাংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে,নিম্নচাপের জেরে একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়াও। ফুলেফেঁপে উঠেছে দ্বারকেশ্বর নদীর জল। ফলে একাধিক সেতু জলের তলায় ডুবে যাওয়ায় যান চলাচলে সমস্যা দেখা চিয়েছে। সেতু দিয়ে পারাপার বন্ধ হয়ে হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সোনাতপল, বালিয়াড়া, সুরপানগর, মালাতোড় সহ বহু গ্রাম। ভোগান্তির শিকার হচ্ছেন ৮টি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গন্ধেশ্বরী নদীর জল বইছে মানকানালি সেতুর ওপর দিয়ে।আর কিছুদিন এমন বৃষ্টি চললে এই সেতুটিও ডুবে যাওয়ার আশবঙ্কা রয়েছে।
একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে সাগরে জোড়া ঘূর্ণাবর্ত। এই দুই ফলায় আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...