Tuesday, March 17, 2026

দিঘায় ‘দৈত্যা.কার’ কই ভোলা! নিলামে উঠল চড়া দাম

Date:

Share post:

বাঙালির কাছে মাছ (Fish crazyness) নিয়ে মাতামাতি করার সুযোগ খুব একটা কম আসেনা। তবে কখনও কখনও বিরল প্রজাতির মাছ দেখলে তা উঠে আসে খবরের শিরোনামে। যেমনটা হল এই ‘দৈত্যাকার’ ভোলামাছটিকে ঘিরে। কার্যত হুলস্থুল পড়ে গিয়েছে দিঘায়। মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ১১০ কেজি ওজনের কই ভোলা । সাধারণ মানুষ নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছেন না।

মৎস্যজীবীদের জালে মাঝেমধ্যেই বিশাল আকারের ভোলা মাছ ধরা পড়ে। এর আগে একবার ১৭৫ কেজি ওজনের এই প্রজাতির মাছ উঠেছিল। এবারের মাছটি তার থেকে সামান্য ছোট। মঙ্গলবার মাছটিকে নিলামে তোলা হয় দিঘা মৎস্য নিলাম কেন্দ্রে (Digha Fish Auction Centre)। দাম উঠেছে ২৫ হাজার টাকা। মাছ ব্যবসায়ীরা বলছেন গভীর সমুদ্রের এই ধরনের মাছ সচরাচর দিঘাতে মেলে না। তাই আপাতত বাংলাদেশের চাহিদার কথা মাথায় রেখে এই মাছ সেখানেই রফতানি করা হবে। ‘দৈত্যাকার’ এই ভোলামাছটিকে একবার দেখার জন্য উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। গতবারের থেকে এবার কম ইলিশ ওঠায় অন্যান্য মাছের ওপর ব্যবসায়ীদের ভরসা করতে হচ্ছে। তাঁদের কথায় একটি ট্রলার এক বার মাছ শিকার করে ফিরে এলে যে বিপুল পরিমাণ খরচ হয়, অন্য মাছ বিক্রি করেই সেই খরচ তুলতে হচ্ছে। এই ধরনের মাছের বিক্রিতে কিছুটা হলেও টাকা উপার্জনে সুবিধা হবে বলেই মত মৎস্যজীবীদের।

spot_img

Related articles

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...