Monday, May 4, 2026

৪ বছর পর দেখা হবে পাকিস্তান থেকে খেলতে আসা জামাইয়ের সঙ্গে, তর সইছে না ভারতীয় শ্বশুরের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে শুরু এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপ খেলতে ভারতের এসেছে পাকিস্তান দল। আর সেই সুবাদেই দীর্ঘ চার বছর পর মেয়ে এবং নাতনির সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান।

হ‍্যাঁ ঠিকই শুনছেন। পাকিস্তানের ক্রিকেটার হাসান আলির শ্বশুরবাড়ির হরিয়ানায়। হরিয়ানার বাসিন্দা লিয়াকত খান হরিয়ানার নুহ জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তাঁর মেয়ে সামিয়ার সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয় পাকিস্তানের বোলার হাসান আলির। দুবাইয়ে হয় বিয়ের অনুষ্ঠান। তারপর থেকে পাকিস্তানেই থাকেন সামিয়া। মেয়ের সঙ্গে একবারই দেখা হয়েছিল মায়ের। কিন্তু বাবা সে দেশে যেতে পারেননি। এত দিন মেয়ে, জামাই, নাতনিকে দেখতে পাননি লিয়াকত। আর এবার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ‍্যমে লিয়াকত খান বলেন,” আমি আমার নাতনির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না। ২০২১ সালে সামিয়ার মেয়ে হওয়ার সময় আমার স্ত্রী ওর কাছে গিয়েছিল। কিন্তু আমি যেতে পারিনি। মেয়ে-জামাইকে ৪ বছর দেখিনি। নাতনিকে তো প্রথমবার দেখব। আশা করছি, আহমেদাবাদে ওদের সঙ্গে দেখা করতে কোনও সমস্যা হবে না। আমি আমার নাতনিকে ধরে আদর করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।”

জামাই পাকিস্তানের হলেও ভারত-পাক ম্যাচে অবশ্য নিজের দেশকেই সমর্থন করবেন লিয়াকত এই নিয়ে কোন দ্বিধা রাখেননি তিনি। এই নিয়ে লিয়াকত বলেন, “আমি সুনীল গাভাস্কর, কপিল দেব, সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিনদের খেলা দেখেছি। কিন্তু আমার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। এবারও আমরাই জিতব। আমি বিরাট কোহলির সঙ্গে একটি ছবি তুলতে চাই এবং রাহুল দ্রাবিড়কে আমার শ্রদ্ধা জানাতে চাই।”

মেয়ের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বিয়ে হওয়ায় কোনও দুঃখ নেই লিয়াকতের। এই নিয়ে লিয়াকত বলেন, “আমার মেয়ে শিক্ষিত। নিজের ভাল ও বোঝে। আর পিছনে কে কী বলল তা নিয়ে মাথা ঘামাই না। আমার মেয়ে খুশি থাকলেই আমরা খুশি। হাসান খুব ভাল ছেলে। আমরা খুশি।”

আরও পড়ুন:নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন মাহি, মন কেড়েছে নেটিজেনদের

 

Related articles

বাংলায় ভোট পরবর্তী অশান্তি রোধে কেন্দ্রীয় বাহিনী: দ্রুত শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের

ভোটের ফল ঘোষণার পরেও কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন রাখতে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার দ্রুত...

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
91 এগিয়ে
বিজেপি
197 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
1 এগিয়ে