Wednesday, April 29, 2026

মানুষ মে.রে নেতা হয়েছে মোদি, চব্বিশে স্বৈরা.চারীকে উপ.ড়ে ফেলুন: শোভনদেব

Date:

Share post:

বাংলার বঞ্চিত গরিব মানুষের ১০০দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। দিচ্ছে না প্রান্তিক মানুষের আবাস যোজনার ন্যায্য পাওনা। মঙ্গলবার বাংলার মানুষের অধিকার আদায়ে যন্তরমন্তরে শান্তিপূর্ণ ধর্ণা আন্দোলনে সামিল হয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

সেই ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বৈরাচারী তকমা দিয়ে তুলোধনা করেন। তিনি বলেন, “উনি মানুষকে মেরে নেতা হয়েছেন। আমরা স্বৈরাচারীর পদধ্বনি শুনছি। আমরা হিটলার, মুসোলিনি, স্ট্যালিনের নামের সঙ্গে পরিচিত। সেই স্বৈরাচারীদের লাইনে নতুন সংযোজন নরেন্দ্র মোদি। কৃষক আন্দোলন হলে মানুষকে পিষে মারে। গরিব মানুষের অধিকার রক্ষার আন্দোলন হলে ট্রেন, প্লেন বাতিল করে দেয় এই মোদি সরকার।”সুর চড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “কোনও গরিব মানুষ খেতে না পেলেও মায়ের গয়না বিক্রি করে না। কিন্তু এই মোদি ভারত মায়ের গয়না বিক্রি করে দিচ্ছেন। একের পর এক রাষ্ট্রায়ত্ত্ব সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে।”

১০০ দিনের টাকা নিয়ে রাজ্যের মন্ত্রী বলেন, “কেউ অন্যায় করলে, দুর্নীতি করলে তার জন্য সকলকে শাস্তি দেওয়া যায় না। দেশের আইন বলে, কোনও দোষী ছাড়া পেয়ে গেলেও কোনও নির্দোষ যেন শাস্তি না পায়। আর মোদি বাংলার গরিব মানুষের টাকা আটকে তাঁদের শাস্তি দিচ্ছেন। যাঁরা ঘাম ঝরিয়েছে, রাস্তা বানিয়েছে তাঁদের হকের টাকা আটকে দিচ্ছে। তাই চব্বিশে স্বৈরাচারীকে উপড়ে ফেলুন, অভিষেকের হাত ধরে ফের নবজোয়ার নিয়ে আসুন।”

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...