Tuesday, May 19, 2026

আবগারিকাণ্ডে ইডির নজরে আপ নেতা সঞ্জয় সিং! সকাল থেকেই সাংসদের বাড়িতে চলছে তল্লাশি

Date:

Share post:

সাতসকালে দিল্লির আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সকাল সাতটায় ইডির একটি বিশাল দল সাংসদের বাড়িতে হানা দেয়। সেই থেকে তল্লাশি চলছে।

আরও পড়ুনঃ পাহাড়ে তা.ণ্ডব চালাচ্ছে তিস্তা,নিখোঁজ বহু সেনা জওয়ান
সূত্রের খবর, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় চার্জশিটে আপ সাংসদের নাম উঠে এসেছে। সেই কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যদিও আপ সাংসদের দাবি এফআইআরের কোনও নাম ছিল না তাঁর। কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা লোকসভা নির্বাচনের আগে সাংসদের নাম সাক্ষী হিসাবে যুক্ত করে তাঁকে হেনস্থা করছে।
আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। এমনকী জেরার মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকেও। এবার ইডির নজরে সঞ্জয়। যদিও তাঁর নাম গত ডিসেম্বরে ইডির চার্জশিটে ছিল। ব্যবসায়ী দীনেশ অরোরা তাঁর নাম করেছিলেন বলে জানা গিয়েছিল।
লোকসভা ভোট আসতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে সরব হতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে। এইভাবে তদন্তের ভয় দেখিয়ে আম আদমি পার্টিকে দমিয়ে রাখা যাবে না বলে তোপ দেগেছেন তিনি।এবার সঞ্জয় সিংয়ের বাড়িতে তল্লাশি নিয়ে কী বলেন তিনি তা এখন সময়ের অপেক্ষা।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...