Friday, June 26, 2026

হড়পা বানে সিকিমে নিখোঁজ বহু সেনা, উ.দ্বেগ প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তর সিকিমে লোনক হ্রদ ফেটে হুড়মুড়িয়ে জল নেমে আসে তিস্তায়। জলের তোড়ে ছাপিয়ে গিয়েছে নদীর দু’পাশ। ঝড়ের বেগে সমতলে নেমে আসতে শুরু করেছে তিস্তার জল। যা নদীর পাশের দুকূলকে ছাপিয়ে গিয়েছে। জলের তোড়ে ভেসে গিয়েছে সিংথামের কাছে বারদাং সেনা ছাউনিতে পার্ক করে রাখা ৪১টি গাড়ি। ভেসে গিয়েছে অন্তত ২৩ জন সেনা জওয়ান। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে টুইট করে উত্তরবঙ্গ প্রশাসনকেও স্তর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুনঃ পাহাড়ে তা.ণ্ডব চালাচ্ছে তিস্তা,নিখোঁজ বহু সেনা জওয়ান
বুধবার সকালে সিকিমে হড়পা বানে ২৩ জন জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেতেই একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে সিকিমে ২৩ জন জওয়ানের খবর শুনে অত্যন্ত উদ্বিগ্ন।এই পরিস্থিতিতে যে কোনও রকমের সাহায্যে বাংলা সিকিমের পাশে আছে।” এর পাশাপাশি তিনি এও লেখেন,” আমি উত্তরবঙ্গ প্রশাসনকেও অতি সতর্ক থাকতে বলেছি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুতি কতদূর, তা জানার জন্য মুখ্যসচিব দ্রুত খবর নেবেন। কালিম্পং, দার্জিলিং ও জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।”


এদিকে, সিকিম থেকে তিস্তা সমতলে প্রবেশ করেছে জলপাইগুড়ি জেলায়। হড়পা বানের জেরে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ জল বাড়ছে তিস্তায়। প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বহু মানুষের। সেচ দফতর জলপাইগুড়িতে লাল সতর্কতা জারি করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...