Friday, June 26, 2026

বিহারের পর এবার জাতিগত জনগণনার ফল প্রকাশ্যে আনতে চায় ওড়িশা

Date:

Share post:

কেন্দ্র গররাজি হলেও জাতিগত জনগণনার পথে হাঁটছে একের পর এক অবিজেপি রাজ্য। সেই তালিকায় বিহারের(Bihar) পর এবার নাম উঠে এল ওড়িশার(Odisha)। জানা গিয়েছে, বিহারের মতোই জাতিগত জনগণনা সম্পন্ন হয়েছে ওড়িশাতে। আর সেই জনগণনার ফল প্রকাশ্যে আনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে নবীন পট্টনায়েক(Nabin Pattanayek) সরকার। এমনটাই দাবি, বিজু জনতা দলের এক বিধায়কের।

গত সোমবার প্রকাশ্যে এসেছে বিহারের জাতিগত জনগণনার ফলাফল। যেখানে দেখা গিয়েছে, বিহারের জনসংখ্যার ৬৩ শতাংশ অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ের। তার মধ্যে ৩৬ শতাংশই অত্যধিক অনগ্রসর শ্রেণিভুক্ত। যদিও এই জনগণনা নিয়ে প্রবল আপত্তি তুলেছিল বিজেপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তোপ দেগেছিলেন নীতীশ কুমার প্রশাসনের বিরুদ্ধে। তিনি বলেন, ৬০ বছর ধরে এইভাবেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে। কিন্তু এবার ওড়িশার জাতিগত জনগণনার কথাও প্রকাশ্যে এল।

এবার বিহারের পথে হেঁটে জাতিগত জনগণনার ফল প্রকাশ্যে আনতে চাইছে ওড়িশার নবীন পট্টনায়েকের বিজেডি সরকার। তবে শুধু ওড়িশা নয়, কর্নাটকের বর্ষীয়ান কংগ্রেস নেতা এম বীরাপ্পা মৈলি দাবি করেছেন, ২০১৩-১৮ সালে দক্ষিণী রাজ্যে তৎকালীন সিদ্দারামাইয়া সরকারের আমলে যে গণনা হয়েছিল তার ফলাফল প্রকাশ করা হোক।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...