Wednesday, May 13, 2026

বিশ্বকাপ জয়ের জন্য নিজের পুরোটা উজাড় করে দেব: রোহিত শর্মা

Date:

Share post:

এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সবদিক থেকে এগিয়ে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এরসঙ্গে যুক্ত হয়েছে বিশ্বকাপে ভালো প্রস্তুতি।এশিয়া কাপে জয় ও তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। মাঝে ওয়ার্ম আপ ম্যাচ না হওয়ায় বিশ্বকাপে প্রথম ম্যাচে নামার আগে লম্বা বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে বৃষ্টির জন্য ভেস্তে যাওয়া ওয়ার্ম আপ ম্যাচ হলে ভালো হত বলে মনে করেন রোহিত শর্মা।

বিশ্বকাপের আগের দিন ক্যাপ্টেন্স ডে অনুষ্ঠিত হল। সেখানে প্রত্যেক দলের অধিনায়ক তাদের দলের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন। সেখানেই দল নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। ঘরের মাঠে বিশ্বকাপে চাপ নিয়ে এক প্রশ্নের উত্তরে রোহিত শর্মা বলেন, ‘চাপের মধ্যে দল অনেক ম্যাচ খেলেছে। ঘর হোক বা বাইরে, দলের উপর প্রত্যাশা সবসময় বেশি থাকে এবং আশা করছি ভালো পারফর্ম করার। এবার বিশ্বকাপ জেতার জন্য নিজের পুরোটা উজাড় করে দেব।’

ভারত এবার একমাত্র দল যাদের পুরো দেশ জুড়ে খেলতে হবে। জনপ্রিয়তার জন্য ১০টা স্টেডিয়ামেই রয়েছে বিরাটদের খেলা। যা নিয়ে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এটা চ্যালেঞ্জিং যখন আমাদের ১১টা ম্যাচ খেলতে হবে এবং প্রতিটা ম্যাচেই সেরাটা দিতে হবে। এটা গুরুত্বপূর্ণ যে প্রতিটা ম্যাচে সঠিক ফোকাস করা। তবে আমরা কনফিডেন্স এবং একবারে একটা ম্যাচে নজর দিচ্ছি। টুর্নামেন্ট এবার অনেক কঠিন হবে ফলে প্লেয়ারদের ফ্রেশ থাকা দরকার।’

বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে রোহিত বলেন, ‘আমাকে অনেক জিনিস নিয়ে কাজ করতে হবে। নেতা হিসেবে, প্লেয়ারদের বুঝতে হবে, ওদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করতে হবে। প্লেয়ারদের স্বাধীনভাবে খেলতে দিতে হবে। আমাদের কাজ হচ্ছে প্লেয়াররা যাতে সঠিকভাবে পারফর্ম করে সেটা দেখা এবং প্লেয়ারদের কাজ হচ্ছে নিজেদের সেরাটা দেওয়া।’

 

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...