Saturday, May 16, 2026

বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনা, স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের

Date:

Share post:

বৃহস্পতিবার এশিয়ান গেমসে ফের সোনার পদক ভারতের ঝুলিতে। কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জয়ের পর স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে স্কোয়াশে মিক্সড ডাবলসে সোনা জিতলেন দীপিকা পাল্লিকাল এবং হরিন্দর পাল সিং। ফাইনালে তাঁরা হারালেন মালয়েশিয়ার প্রতিপক্ষকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ১১-১০, ১১-১০।

 

সোনার জন্য কঠিন লড়াই করেন দীপিকা-হরিন্দর। খেলায় এদিন শেষ পযর্ন্ত লড়াই করেন মালয়েশিয়ার আজমান আইফা এবং মহম্মদ কামাল জুটি। ফাইনালের শুরুতে কিছুটা পিছিয়ে পড়েছিলেন দীপিকারা। একটা সময় ২-৫ ব্যবধানে পিছিয়ে যান তাঁরা। তবু চাপের মুখে মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করে নেন দীপিকা-হরিন্দর জুটি। স্কোয়াশ থেকে এবারের গেমসের দ্বিতীয় সোনা জিতল ভারত।

এদিকে কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জেতে টিম ইন্ডিয়া। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারান ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জেতেন জ্যোতি সুরেখা, অদিতি এবং পারনীত।

আরও পড়ুন:আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি ইংল‍্যান্ড এবং নিউজিল্যান্ড

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...