Wednesday, March 11, 2026

সাতপাক ছাড়া হিন্দু বিবাহ অবৈধ: পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

Date:

Share post:

হিন্দু বিবাহের অপরিহার্য অঙ্গ অগ্নিসাক্ষী করে যুগলের সাতপাকে বাঁধা পড়া। সেই নিয়ম মানা না হলে হিন্দু বিবাহ আইনের(hindu marriage act) চোখে অবৈধ। বিবাহ সম্পর্কিত এক মামলার শুনানিতে এমনটাই জানালেন এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) বিচারপতি।

আইনত বিচ্ছেদ না হলেও তাঁর স্ত্রী অন্য ব্যক্তিকে বিয়ে করেছেন। এমনই অভিযোগ করে এলাহাবাদ হাইকোর্টে অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ২০১৭ সালে সত্যম সিংয়ের সঙ্গে বিয়ে হয় স্মৃতি সিংয়ের। বিয়ের পরেই উভয়ের মধ্যে অশান্তি শুরু হয়। এরপর স্মৃতি শ্বশুরবাড়ি ছাড়েন এবং স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে পনের দাবিতে অত্যাচারের অভিযোগ আনেন। পাল্টা সত্যম স্মৃতির বিরুদ্ধে অভিযোগ করেন, বিবাহ বিচ্ছেদ না করেই অন্য কাউকে বিয়ে করেছেন স্মৃতি। পাশাপাশি সত্যম আরও একটি মামলা দায়ের করে জানান, দ্বিতীয় বিয়ের কথা স্বীকার করেছেন স্মৃতি। যদিও স্মৃতির আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের হেনস্থা করতেই মিথ্যা অভিযোগ এনেছে সত্যম।

এই মামলার শুনানিতেই বিচারপতি সঞ্জয় কুমার সিংয়ের পর্যবেক্ষণ, “যতক্ষণ না বিবাহ যথাযথ আচার মেনে হচ্ছে, ততক্ষণ সেই বিয়েকে বৈধ বলা যায় না।” তাঁর আরও মন্তব্য, হিন্দু বিবাহ পদ্ধতি অনুযায়ী “বিয়ে যদি বৈধ না হয়, তবে আইনের দৃষ্টিতেও সেটি বৈধ বিবাহ নয়। সাতপাক হিন্দু বিবাহের একটি অপরিহার্য রীতি। বর্তমান মামলায় তার প্রমাণ মেলেনি।” উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনে সাতপাক-সহ যাবতীয় রীতি মেনে বিবাহের কথাই বলা হয়েছে। সেই দৃষ্টান্তই তুলে ধরে আদালত।

spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...