Thursday, May 14, 2026

বিশ্বকাপের মাঝে বিশেষ ঘোষণা, দর্শকদের জন‍্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা BCCI-এর

Date:

Share post:

আজ থেকে শুরু হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটিতে শুরু হয়েছে এই মেগা টুর্নামেন্ট। প্রথম ম‍্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল‍্যান্ড-নিউজিল‍্যান্ড। তারই মধ‍্যে বিশেষ ঘোষণা বিসিসিআই সচিব জয় শাহ’র। বিশ্বকাপ চলাকালীন মাঠে উপস্থিত থাকা দর্শকদের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা বিসিসিআই-এর। এদিন এমনটাই টুইট করে জানান ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব। জয় শাহ জানান, বিশ্বকাপ চলাকালীন সমস্ত ভেন্যুতে দর্শকদের জন‍‍্য বিনামূল্যে মিনারেল এবং প্যাকেটজাত জল সরবরাহ করা হবে।

এদিন টুইটারে জয় শাহ লেখেন, “বিনামূল্যে দর্শকদের পানীয় জল সরবরাহ করা হবে। পাশাপাশি জয় শাহ বলেছেন, বিশুদ্ধ পানীয় জল পান করুন। আমি ঘোষণা করতে পেরে গর্বিত যে আমরা ভারত জুড়ে স্টেডিয়ামে দর্শকদের বিনামূল্যে মিনারেল এবং প্যাকেটজাত পানীয় জল সরবরাহ করব। সকলে হাইড্রেটেড থাকুন এবং ম‍্যাচগুলি উপভোগ করুন! আসুন একদিনের ক্রিকেট বিশ্বকাপকের সময় অবিস্মরণীয় স্মৃতি তৈরি করি। সুস্থ থাকুন। বিশ্বকাপের ম্যাচ উপভোগ করুন।”

প্রসঙ্গত, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিন ম‍্যাচের আগে বিশ্বকাপ ট্রফি হাতে স্টেডিয়ামে ঢোকেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সচিনকে দেখে উচ্ছ্বাসে ফেটে পরে গোটা স্টেডিয়াম। ভাইরাল সেই ছবি।

আরও পড়ুন:আইএসএল-এর প্রথম ডার্বি স্থগিত, সরল ইস্টবেঙ্গল-গোয়া ম‍্যাচ, জানাল FSDL

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...