Monday, March 16, 2026

শি.রদাঁড়া সোজা রেখে লড়াই করছে অভিষেক, আস্থার সুর শতাব্দী-মহুয়ার

Date:

Share post:

বিভিন্ন জেলা থেকে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকেরা বৃহস্পতিবার রাজভবন অভিযানের মিছিলে পা মেলালেন।মিছিল করে রাজভবনে পৌঁছান প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক।এদিনের সভায় বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন,বাংলার গরিব বঞ্চিত মানুষের এই আন্দোলন আমাদের অহংকার। আমি তৃণমূল হয়ে নয়, আমি বাংলার মানুষ হয়ে একটি প্রশ্ন করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পায় না, ইডি-সিবিআই ডাকছে, বুক ফুলিয়ে যাচ্ছে আবার বুক ফুলিয়ে বেরিয়ে আসছে। শিরদাঁড়া সোজা রেখে লড়াই করছে দিল্লির বুকে, সেই অভিষেককে ভয় দেখিয়ে কী লাভ?

একের পর এক নির্বাচন প্রমাণ করেছে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। সেই রাগেই টাকা দিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। মানুষকে কাজ করিয়ে যারা টাকা দেয় না, তাদের প্রতারক বলে। কেন্দ্রের মোদি সরকার মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে। ওরা এমন কাজ যত করবে তত পিছিয়ে যাবে। লোকসভা ভোটে সেটা টের পাবে।

কৃষ্ণনগরের সাংসদ মহূয়া মৈত্র বলেন, মাত্র ২৪ ঘণ্টার নোটিশে এই বিশাল মিছিল প্রমাণ করে কেন্দ্র বাংলার গরিব মানুষকে বঞ্চিত করেছে। আইন বলছে, যে মানুষ ১০০দিনের কাজ করেছে তাদের টাকা দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার। ২ বছর আগে কাজ করিয়ে টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আইনে বলা আছে, কাজ করার ১৫দিনের মধ্যে টাকা না দিলে ক্ষতিপূরণ দিতে হবে। মোদি সরকার আইন সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে গরিব মানুষের টাকা আটকে রাখছে। বিজেপি দলটার উঁচুতলা থেকে নিচুতলার নেতা, সকলেই মিথ্যাবাদী। কৃষিভবনে কেন্দ্রের প্রতিমন্ত্রীও মোদির থেকে মিথ্যা শিখেছে। দেখা করবে বলেও করেনি, পালিয়ে গেছে পিছনের রাস্তা দিয়ে।

আজকে আমরা রাজভবনে এসেছি। হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা এই রাজ্যপাল কী জিনিস। নাগপুর থেকে পরিচালিত হয়। উনি উত্তরবঙ্গে কী করতে গেছেন? ত্রাণ দেওয়া তো ওনার কাজ নয়! আমাদের লড়াই চলবে গরিব মানুষের জন্য। মিথ্যাবাদী, অসভ্যদের চব্বিশ সালে শূন্য করে দিন।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...