Monday, April 27, 2026

নবান্নে হনু.মানের হানা! নিজে থেকে প্রস্থান পব.ননন্দনের

Date:

Share post:

নবান্নে হঠাৎ হনুমানের (Monkey) হানা। বৃহস্পতিবার সকালে হুলুস্থুল। ১৩ তলার বারান্দা দিয়ে ভিতরে ঢুকে পড়ে এক পবননন্দন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নবান্নের (Nabanna) বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তারক্ষীরা ওয়াকি-টকি নিয়ে তার পিছু পিছু ছোটেন।

এরপর ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক দোল খায়। তাকে দেখতে ভিড় জমে যায় বারান্দায়। কর্মচারীরা ফোনে ছবি ভিডিও তোলেন।

খবর যায় বনদফতরে। নিরাপত্তারক্ষীদের ধমক ধামককে পাত্তা না দিয়ে বিভিন্ন দফতরের অফিসে ঘুরে ঘুরে বেড়ায় সে। আতঙ্কে বিভিন্ন ফ্লোরের দরজা বন্ধ করে দেন কর্মরা। ঘণ্টা খানেক পরে হনুমানটি নিজে থেকেই বেরিয়ে যায়। স্বস্তি মেলে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষীদের।

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...