Thursday, May 14, 2026

প্রকাশিত ২০২৩-২৪ আইলিগের সূচি, মহামেডানের প্রথম ম‍্যাচ ২৯ অক্টোবর

Date:

Share post:

প্রকাশিত হয়ে গেল ২০২৩-২৪ আইলিগের ক্রীড়াসূচি। ২৮ অক্টোবর থেকে শুরু হতে চলেছে আইলিগ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল কাশ্মীর এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ২৯ অক্টোবর মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম‍্যাচ। প্রথম ম‍্যাচে সাদা-কালো ব্রিগেডের সামনে আইজল এফসি। মহামেডান তাদের হোম ম্যাচগুলি খেলবে নৈহাটি স্টেডিয়ামে। প্রতিটি হোম ম্যাচই সন্ধ্যা ৭টায়।

আইলিগে কলকাতার থেকে মহামেডানই। সদ‍্য কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হয়েছে তারা। একনজরে দেখে নেওয়া মহামেডানের ম‍্যাচের সূচি। ২৯ অক্টোবরের পর ৩ নভেম্বর শিলং লাজং-এর বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে সাদা-কালো ব্রিগেড। ৭ নভেম্বর নৈহাটিতে ট্রাউ এফসির বিরুদ্ধে খেলবে আন্দ্রে চেরনিশভের দল। পর পর তিনটি হোম ম্যাচ খেলার পর ১০ নভেম্বর দিল্লী এফসির বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে মহামেডান। ১৮ নভেম্বর রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে মহামেডান দল। এরপর ২১ নভেম্বর লখনউতে ইন্টার কাশির মুখোমুখি হবে মহামেডান।

৩ ডিসেম্বর নৈহাটিতে শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলবে সাদা-কালো ব্রিগেড। ৮ ডিসেম্বর গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে খেলবে মহামেডান। এরপর নামধারীর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ মহামেডানের। ১৭ ডিসেম্বর তিলক ময়দানে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে খেলবে আন্দ্রে চেরনিশভের দল। ২৪ ডিসেম্বর নেরোকা এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে মহামেডান স্পোর্টিং ক্লাব।

আরও পড়ুন:দেশজ সতীর্থ নন্দিনী আগাসারার কাছে ক্ষমা চাইলেন স্বপ্না

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...