Tuesday, March 17, 2026

মোদিকে খুনের হুমকি, নিরাপত্তা আরও কঠোর দেশের প্রধানমন্ত্রীর

Date:

Share post:

গ‌্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে অবিলম্বে মুক্তি ও ৫০০ কোটি টাকা দিতে হবে। না হলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendr Modi)। এমনই উড়ো ইমেল এলো জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে। একইসঙ্গে হুমকি দেওয়া হয়েছে গুজরাটের(Gujrat) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামও বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে। এই ঘটনার জেরে নিরাপত্তা কঠোর করা হল দেশের প্রধানমন্ত্রীর। পাশাপাশি সতর্ক করা হয়েছে নিরাপত্তা এজেন্সিগুলিকে।

জাতীয় নিরাপত্তা পরিষদের কাছে যে উড়ো ই-মেল এসেছে সেখানে বলা হয়েছে, “ভারতে সব কিছুই বিক্রি হয় তাই আমরাও কিছু জিনিস কিনতে চাইছি। তোমাদের সরকারের কাছ থেকে পাঁচশো কোটি এবং লরেন্স বিষ্ণোই চাই। না হলে নরেন্দ্র মোদিকেও উড়িয়ে দেওয়া হবে, মোদি স্টেডিয়ামও উড়িয়ে দেওয়া হবে।” যোগাযোগ করতে হলে ই-মেলের মাধ‌্যমেই যোগাযোগ করার কথা বলা হয়েছে। তবে এই ই মেলে প্রেরকের কথা না বলা থাকলেও মনে করা হচ্ছে বিষ্ণোইয়ের অনুগামীর তরফেই পাঠানো হয়েছে এই ই-মেল।

এদিকে ন‌্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির তরফে এই ই-মেল পাওয়ার পরেই সতর্ক করা হয়েছে মুম্বই পুলিশকে। নিরাপত্তা কঠোর করা হয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা। যেখানে ক্রিকেট বিশ্বকাপের পাঁচটি খেলা হতে চলেছে। যদিও হুমকি মেলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে তবে সতর্কতা বাড়ানো হয়েছে সব স্টেডিয়ামেরই। অন‌্যদিকে, পুলিশের তরফে চেষ্টা চালানো হচ্ছে ই-মেলটি কোথা থেকে এসেছে তার উৎস খুঁজে বের করার। বৃহস্পতিবার মুম্বই পুলিশের কাছে এনআইএ-র তরফে সতর্ক থাকার বার্তা দিয়ে হুমকি ই’মেলটির বিষয়ে জানানো হয়েছে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...