Tuesday, May 19, 2026

প্রাকৃতিক বিপ.র্যয়ে সাহায্য নিয়েও কেন্দ্রের বৈ.ষম্য! ক্ষো.ভে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য নিয়েও কেন্দ্রের বৈষম্য! ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের এক্স হ্যন্ডেলে তীব্র কটাক্ষ করে লিখলেন, “কেন্দ্রীয় বৈষম্য দেখে আমি হতবাক, আমরা ভিক্ষুক নই কিন্তু বৈষম্যহীনতা চাই না।“ শনিবার, একটি দীর্ঘ পোস্ট করেন মমতা। আর সেখানেই বাংলার প্রতি আর্থিক সাহায্য নিয়েও বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যন্ডেলে (X Handle) মমতা (Mamata Banerjee) লেখেন, ‘‘সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে আমার সিকিমের ভাই বোনেরা যেমন আঘাত পেয়েছেন, তেমনই এই বিপর্যয় আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের মানুষদেরও আঘাত করেছে। পশ্চিমবঙ্গের সংবেদশীল ‘চিকেন নেক’ এলাকাও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষকে এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে যে রাতে হড়পা বান এসেছে, সেই রাত থেকে আমি আমার পুরো প্রশাসনকে সঙ্গে নিয়ে 24×7 কাজ করে যাচ্ছি। বিপর্যয়ের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএ-কে মোট ২৫ কোটি টাকা সহ সব ধরনের সাহায্য করছি। বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও আইএএস অফিসাররা ঘটনাস্থলে  গিয়েছেন। এখনও সেখানেই রয়েছেন তাঁরা। আমরা ভারতীয় সেনা ও সিকিম সরকারকে সর্বতভাবে সাহায্যের জন্য প্রস্তুত৷ সিকিমের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ করব আমরা৷‘‘

এরপরেই কেন্দ্রের বৈষম্যমূলের আচারণের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘‘কিন্তু আমাদের দার্জিলিং, কালিম্পং ও উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বৈষম্য দেখে আমি হতবাক। এত ভয়ানক বিপর্যয় ও মৃত্যুর পরে কেন্দ্রের এই পদক্ষেপ! আমরা সিকিমের পাশে আছি, কিন্তু এই ভেদাভেদের বিরোধিতা করছি। বিপর্যয়ের বিষয়ে কেন্দ্রীয় সরকারের বৈষম্য নয়, সামতা চাই৷

Related articles

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...

পার্ক সার্কাসে অশান্তির ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ফরিদুল!

নতুন সরকারের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতার পার্ক সার্কাসে বিক্ষোভ-অশান্তির ঘটনায় গ্রেফতার অন্যতম মূল অভিযুক্ত...