Friday, June 5, 2026

ম.দ খাইয়ে বালিশ চাপা দিয়ে খু.ন! নিউটাউনের ছাত্রমৃ.ত্যুতে চাঞ্চ.ল্যকর তথ্য, গ্রেফ.তার বাড়ির মালিক-সহ ২

Date:

Share post:

মদ খাইয়ে বেহুঁশ করার পরই বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছিল মালদহের (Maldah) পড়ুয়াকে। নিউটাউনে (Newtown) ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্ত নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এলো পুলিশের হাতে। ইতিমধ্যে ১৯ বছরের পড়ুয়া সাজিদ হোসেনকে (Sajid Hossian) হত্যার অভিযোগে বাড়ির মালিক সহ ২ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। ধৃতদের নাম গৌতম সিং এবং পাপ্পু ঘোষ। পুলিশ সূত্রে খবর, গৌতমের বাড়িতেই ভাড়া থাকতেন সাজিদ। পাশাপাশি গৌতমের একটি রেস্তোরাঁও রয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তরা জেরায় খুনের কথা স্বীকার করেছে। তবে কী কারণে ছাত্রকে খুন করা হল তা এখনও জানতে পারেনি পুলিশ। এদিকে ধৃতদের শনিবারই আদলতে তোলা হতে পারে বলে খবর।

পরিবার সূত্রে খবর, নিট পরীক্ষার (NIIT) প্রস্তুতি নেওয়ার জন্য মালদহ থেকে কলকাতায় এসেছিলেন বছর উনিশের সাজিদ হোসেন। শুক্রবার কলকাতার নিউটাউনের (Newtown) বাড়ির খাটের তলা থেকে তাঁর সুটকেসবন্দি মুখে সেলোটেপ মারা দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। তবে ঘটনায় জড়িত সন্দেহে পড়ুয়ার ৪ ঘনিষ্ঠ বন্ধুকে শুক্রবার আটক করেছিল পুলিশ। এরপরই তাঁদের জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ। খতিয়ে দেখা হয় ভাড়া বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজও (CCTV Footage)। আর সেখানেই ধরা পড়ে সাজিদকে শেষবার তাঁর বাড়ির মালিকের সঙ্গে দেখতে পাওয়া যায়। এরপরই টানা জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত গৌতম সিং।

নিউটাউনের মহিষবাথানের বক্সব্রিজের কাছে ভাড়া বাড়িতে থাকতেন সাজিদ। পরিবারের দাবি, গত ৪ অক্টোবর থেকে সাজিদের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছিলেন না তাঁরা। বুধবার রাতে সাজিদের বন্ধুরাও ফোন করে পরিবারের সদস্যদের জানান, সাজিদের খোঁজ মিলছে না। এরপরই উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। বন্ধুদের থেকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়েই বৃহ্স্পতিবার সকালে কলকাতায় পৌঁছন সাজিদের বাবা। পরে নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন তিনি। এদিকে বৃহস্পতিবার বিকেলে সাজিদের  বাবার মোবাইলে একটি ছবি পাঠানো হয়। পুলিশকে তিনি জানান, ওই ছবিতে  দেখা যায়, সাজিদের মুখে সেলোটেপ লাগানো রয়েছে। পাশাপাশি মুক্তিপণ হিসেবে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়। কিন্তু কিছুক্ষণ পর ডিলিট করে দেওয়া হয় সেই ছবি। এদিকে তদন্তে নেমে শুক্রবার সকালে নিউটাউনের যে ভাড়াবাড়িতে সাজিদ থাকত, সেখানেই খাটের তলায় রাখা সুটকেস থেকে উদ্ধার হয় পড়ুয়ার দেহ।

 

 

 

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...