Thursday, May 14, 2026

রাজস্থানের হস্টেলে দুই নাবা.লিকা বোনের রহ.স্যমৃ.ত্যু!

Date:

Share post:

মরুরাজ্যে ২ নাবালিকার রহস্য মৃত্যু ঘিরে জোরালো হচ্ছে রাজনীতি। বন্ধুদের অত্যাচারের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করলেন দুই নাবালিকা। রাজস্থানের (Rajasthan ) পিপল খুন্টের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। প্রয়াত নির্যাতিতার বাবার অভিযোগ , হস্টেলে থাকাকালীন তাঁর মেয়েদের নাবালক অভিযুক্তরা বিরক্ত করতেন। দুই নাবালিকা এই নিয়ে রীতিমতো আতঙ্কে থাকতেন এবং সেই কারণেই এই চরম সিদ্ধান্ত বলে পরিবারের অনুমান। ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ(Rajasthan Police)।

দুই নাবালিকার রহস্যমৃত্যু রাজস্থানের দুর্বল আইন ব্যবস্থার দিকটিকে ফের প্রকট গড়ে তুলল বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। মৃত্যু নিয়ে রাজনীতি করতে রাজ্যের গেহলট সরকারকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। পুলিশের তরফে জানানো হয়েছে যে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গোটা বিষয়টি খতিয়ে দেখছে। ঠিক কোন কারণের জন্য দুই নাবালিকা আত্মহত্যা করলেন তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা বাড়ছে।

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...