Thursday, May 14, 2026

ডুয়ার্সের বন্ধ চা বাগানের শ্রমিক ও শিশুদের পাশে কলেজের অধ্যাপক পড়ুয়ারা

Date:

Share post:

রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানে শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক। এই সঙ্গে পেট ভরে খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের। রবিবার ছুটির দিন ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজোর আগে এই নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে।

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।রাজ্যের সর্বত্র পুজো পুজো গন্ধ।এই আবহে বন্ধ চা বাগান শ্রমিকদের মুখে হাসি ফোটাল মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের কয়েকজন অধ্যাপক ও পড়ুয়াদের মিলিত উদ্যোগ। রবিবার ডুয়ার্সের বন্ধ বামনডাঙা চা বাগানের শ্রমিক ও শিশুদের হাতে তুলে দেওয়া হল নতুন পোশাক।এরই পাশাপাশি,খাওয়ানো হল প্রায় ৩৫০ দরিদ্র পরিবারের সদস্যদের।

এই উপলক্ষ্যে রবিবার ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানের বামনডাঙা টিজি প্রাইমারি স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।পরিবারের সদস্যদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কজুর, নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকার।

কলকাতার মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও পড়ুয়ারা নিজেদের উদ্যোগে নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা করেন। এই নিয়ে ১৩ বছরে পদার্পণ করল তাঁদের এই উদ্যোগ। ওই কলেজের অধ্যাপক ও ছাত্র-ছাত্রীরা বলেছেন, “দুর্গাপুজোর সময় সবাই যখন উৎসবে মেতে ওঠে, তখন এদের কাছে কিছুই থাকে না। তাই আমরা আমাদের সাধ্য মতো পাশে থাকার চেষ্টা করলাম।”

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...