Wednesday, June 24, 2026

৫০০ বছরে উদ্ধার রাম জন্মভূমি, এবার ‘সিন্ধ’ ফেরানোর সুর যোগীর গলায়

Date:

Share post:

৫০০ বছর রাম জন্মভূমি উদ্ধার করা গেললে ‘সিন্ধ’ নয় কেন? বর্তমানে পাকিস্তানের(Pakistan) অন্তর্গত সিন্ধ প্রদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে এবার সুর চড়ালেন উত্তরপ্রদেশের(UttarPradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। এই ইস্যুতেই দেশভাগের প্রসঙ্গ টেনে এনে নাম না করে জাতির জনক মহাত্মা গান্ধীকে কটাক্ষ করেন তিনি।

লখনউয়ে অনুষ্ঠিত হচ্ছে সিন্ধি সম্প্রদায়ের সমাবেশ জাতীয় সিন্ধি সম্মেলন। সেখানে যোগ দিয়েছে ১০ টি দেশ ও ১০ রাজ্যের ২২৫ জন অতিথি। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “লখনউ থেকে অযোধ্যার দূরত্ব খুব বেশি নয়। ৫০০ বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হয়েছে।” এর পরেই বলেন, “৫০০ বছর পর যদি রাম জন্মভূমি পুনরুদ্ধার করা সম্ভব হয়, তবে সিন্ধ নয় কেন?” যোগীর পরামর্শ, বর্তমান প্রজন্মকে নিজেদের ইতিহাসের কথা জানাক সিন্ধ সম্প্রদায়ের লোকরা। এছাড়া দেশভাগ প্রসঙ্গে নাম না করে মহাত্মা গান্ধীকে কটাক্ষ করে যোগী বলেন, “১৯৪৭ সালের দেশভাগ ছিল দুঃখজনক। যা এড়ানো যেত। একজনের একগুঁয়েমির কারণে দেশকে প্রত্যক্ষ করতে হয়েছে দেশভাগের ট্র্যাজেডি। যার ফলে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। ভারতের একটি বড় অংশ পাকিস্তান হয়ে গিয়েছিল।”

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশ সিন্ধি সম্প্রদায়ের আদি বাসস্থান। এর আগে বর্ষীয়ান গেরুয়া নেতা লালকৃষ্ণ আডবানি মন্তব্য করেছিলেন, “সিন্ধ যুক্ত না হওয়া পর্যন্ত ভারত অসম্পূর্ণ।” অবিভক্ত ভারতের করাচিতে জন্ম আডবানির। সিন্ধ প্রদেশে পাকিস্তানের ভাগে পড়ায় বেদনা প্রকাশ করেছিলেন তিনি। জানান, দেশভাগের সময়ে যখন শুনেছিলেন যে সিন্ধ এবং করাচি আর ভারতের অংশ থাকবে না, তখন খুব ব্যথিত হই। তিনি বলেন, “শৈশবে আমি সিন্ধ ও আরএসএসে খুব সক্রিয় ছিলাম। এটা আমার জন্য খুবই দুঃখজনক ছিল।”

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...