Friday, June 26, 2026

বিজেপির ‘জমিদাররা’ প্রশ্ন এড়াচ্ছে! ফের এক্স হ্যান্ডেলে তো.প অভিষেকের

Date:

Share post:

তাঁর লাগাতার ধর্নার ফলে শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বৈঠক শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) কেন্দ্রকে সময়সীমা বেঁধে দিয়ে অবস্থান আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে বিজেপির জমিদারি মেজাজের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) দলীয় সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) পোস্ট শেয়ার করে অভিষেক লিখেছেন, “বিজেপি জমিদাররা বারবার আমাদের প্রশ্ন এড়িয়ে যাচ্ছে।”

অভিষেকদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি রাজ্যের পাওনার বিষয়ে দিল্লিতে কথা বলবেন। সৌজন্য রক্ষা করে ধর্না তুলে নিয়েছে তৃণমল। তবে, অভিষেক হুঁশিয়ারি দেন, ৩১ অক্টোবরের ভিতরে সদুত্তর না পেলে ১ নভেম্বর থেকে ফের আন্দোলন শুরু হবে।

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) মহুয়া মৈত্রর করা একটি পোস্টার প্রসঙ্গ তুলে লেখেন, “বিজেপির জমিদাররা বারবার আমাদের প্রশ্ন এড়িয়ে গিয়েছে, আমাদের সত্যের সামনে দাঁড়ানোর সাহসের অভাব ছিল তাদের। এভাবে ক্রমাগত এড়িয়ে যাওয়া ধুয়ে তাদের মিথ্যাচার প্রকাশ্যে তুলে ধরছে।”

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...