Thursday, June 25, 2026

গাজায় হা.মলা হলে প.ণব.ন্দিদের খু.নের হু.মকি হামাসের! পাল্টা হুঁশি.য়ারি ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর 

Date:

Share post:

ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধে (Israel Palestine War) এবার বড় হুঁশিয়ারি হামাসের। প্যালেসস্টাইনি সশস্ত্র সংগঠন কার্যত হুমকির সুরে জানিয়েছে, গাজায় যদি হামলা চালানো হয়, তাহলে অপহৃত ইজরায়েলিদের (Hamas threatens to Kill Kidnapped Israelis)একে একে খুন করা হবে। ইজরায়েলের ওপর হামাসের হামলার পরই গাজা ভূখণ্ড পুরোপুরি ঘিরে ফেলে প্রতিআক্রমণের ছক কষেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এই পালটা হুমকি দিল হামাস।

শনিবার হামাসের আচমকা হামলার পর থেকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ।ইজ়রায়েল-প্যালেস্টাইন রক্তক্ষয়ী যুদ্ধে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এই আবহে প্যালেস্টাইনের হয়ে অস্ত্র ধরা হামাস বাহিনীকে হুঁশিয়ারি দিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার নেতানিয়াহু বলেছেন, ‘‘ওরা (হামাস) শুরু করেছে (যুদ্ধ), শেষ করব আমরা।’’প্যালেস্টাইন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। শনিবার আচমকাই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।ইজ়রায়েল ভূখণ্ডে প্যারাগ্লাইডিং করে জলপথে এবং সড়কপথে প্রচুর জঙ্গি প্রবেশ করিয়ে হামলা চালায় হামাস বাহিনী বলে অভিযোগ। প্রায় ২০ মিনিটে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামাসকে এর মূল্য চোকাতে হবে বলে হুঁশিয়ারি নেতানিয়াহুর।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...